সাইফুর রহমান ওসমানী জিতু
প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ১:২০ অপরাহ্ণ
‘একুশে পদক-ইউএসএ ২০২৫’ প্রাপ্তরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
নতুনত্বের স্বাদ নিয়ে সাজানো এক ভিন্নমাত্রার অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর একুশে ফেব্রুয়ারি পালন করেছে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগ্যুয়েজ ডে সেলিব্রেশন (আইএমএলডিসি)’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার।
মাতৃভাষা বাংলাকে যুক্তরাষ্ট্রের মাটিতে সংরক্ষণ, প্রসার, পৃষ্ঠপোষকতা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭জন প্রবাসী বাংলাদেশীকে ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পুরস্কারে সম্মানিত করে এবং এর শুভ সূচনার ঘোষণা দেয়া হয়। বলা হয় যে, এখোন থেকে প্রতিবছরই এ এওয়ার্ড বিতরণ করা হবে।
এবারের পদকপ্রাপ্ত পেলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার, ক্যালিফোর্নিয়ার সিটি অব পেরিসের মেয়র মাইকেল এম ভার্গাস, বিশিষ্ট সমাজসেবক ও পৃষ্ঠপোষক ডা: মোহাম্মদ সিরাজুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক, চলচ্চিত্র প্রযোজক ও পৃষ্ঠপোষক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, স্পন্দন শিল্পী গোষ্ঠির সহ-প্রতিষ্ঠাতা সদস্য, কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার ডা: নাসির আহমেদ অপু, বিশিষ্ট সমাজকর্মী মমিনুল হক বাচ্চু ও মূকাভিনেতা, লেখক ও সাংবাদিক কাজী মশহুরুল হুদা। ৮ ফেব্রুয়ারি লস এঞ্জেল শহরে অবস্থিত সাইন্টোলজি মিলনায়তনে এক জমকালো আয়োজনে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয় । পরিপূর্ন মিলনায়তনে দক্ষিন ক্যলিফোর্নিয়ার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: ইউনূস রাহী, জাহিদুল মাহমুদ জামী, সোহেল রহমান বাদল, মোহাম্মদ আবু নাসের রাজীব, হাসিবুল শরীফ, মোহাম্মদ এস হক সেন্টু, রেজাউল করিম, মন্জুর আহমেদ অপু, সৈয়দ এম হোসেন বাবু, রফিকুল হক রাজু, মন্জুর হাসান চৌধুরী ( ম্যাক্স), তওফিক সোলেমান তুহীন, ফ্রেন্ডস বাবু, ইফতেখার মাহমুদ, জুয়েল, মোহাম্মদ কামাল, আশিক ইসলা, সাবিনা ইসলাম, তপন দেবনাথ, মর্তুজ খাজা প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ সম্মাননা প্রাপ্তরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লসএঞ্জেলেস শহরের জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমি। তাঁর অনবদ্য ও চমৎকার উপস্থাপনা সমগ্র অনুষ্ঠানটিকে দর্শকদের কাছে প্রানবন্ত করে তোলে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিলো বড় পর্দায় ৭০’র দশকে সর্বাধিক বহুল আলোচিত চলচ্চিত্র জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্র প্রদর্শনী, আইএমএলডিসি’র ৫ জন প্রতিষ্ঠাতা সদস্যের শপথ গ্রহন অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই স¤প্রতি ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
শপথবাক্য পাঠ করার আগে সাইফুর রহমান ওসমানী জিতুর পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় রিভারসাইড কাউন্টির পেরিশ শহরে ঐতিহাসিক ‘আন্তর্জাতিক মাদার ল্যাংগ্যুয়েজ ডে স্মৃতিস্তম্ভ’ নির্মানের নেপথ্যের কাহিনী নিয়ে এক প্রতিবেদন প্রদর্শিত হয় । দর্শক-শ্রোতাদের মধ্যে গভীর আগ্রহের পাশাপাশি অনেক কৌতুহলের সঞ্চার করে।
এসময় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেলিব্রেশন (আইএমএলডিসি)’ র পক্ষ থেকে উপস্থাপিকা সাজিয়া হক মিমি, স্থিরচিত্র গ্রাহক শেখ হাসান এবং অডিও-ভিজ্যুয়াল পরিচালক আদনান খান’কে বিশেষ সনদপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্হনা, গ্রাফিক্স ও নির্দেশনায় ছিলেন সাইফুর রহমান ওসমানী জিতু ।
Posted ১:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর