ওবামাকে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ২:১৭ অপরাহ্ণ

ওবামাকে প্রাণনাশের হুমকি

স্মরণকালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নির্ভেজাল-জনপ্রিয় প্রেসিডেন্টগণের অন্যতম বারাক ওবামাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। অনলাইনে আসছে এই হুমকি। একইসাথে অনেক মানুষ তাকে গ্রেফতারের দাবিও জানাচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়া ভোট জালিয়াতির ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রে সাঁয় ছিল সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামার-এমন অভিযোগ গত শুক্রবার উত্থাপন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্প সমর্থকরা ওবামাকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে বৃহস্প্রতিবার ওবামার মুখপাত্র প্যাট্রিক রডেনবুশ এক বিবৃতিতে উল্লেখ করেছেন। প্যাট্রিক উল্লেখ করেছেন যে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে রাশিয়া নানাভাবে চেষ্টা করেছে কিন্তু তারা সক্ষম হয়নি। আর এ ব্যাপারটি ২০২০ সালে সিনেট ইন্টেলিজেন্স কমিটিও স্বীকার করেছে। সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন মার্কো রুবিয়ো (বর্তমান পররাষ্ট্র মন্ত্রী)। এর আগে বারাক ওবামা নিজেই ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে, হোয়াইট হাউজের মত একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন অবান্তর অভিযোগ সাবেক কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপনের আগে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সামনে আনা দরকার। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার কোনটিরই তোয়াক্কা করেননি। প্রসঙ্গত: উল্লেখ্য, নিজের সোস্যাল ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প যে গুরুতর অভিযোগ করেন ওবামার বিরুদ্ধে, তার পরিপূরক আরেকটি বক্তব্য দেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলশি গ্যাবার্ডও। তুলশি বলেন যে, বিচার বিভাগের উচিত অবিলম্বে ওবামাকে গ্রেফতার ও শাস্তি প্রদানের পদক্ষেপ গ্রহণ করা। এ ধরনের বক্তব্য বা বিবৃতির পর ১৭ জুলাই থেকে সোস্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ওবামাকে গ্রেফতার ও দৃষ্টিান্তমূলক শাস্তি দাবিতে। ‘গ্লোবাল প্রজেক্ট এগেইনস্ট হেইট অ্যান্ড এক্সট্রিমিজম’-এর সংগৃহিত তথ্য অনুযায়ী ওবামার বিরুদ্ধে এহেন হুমকি ক্রমান্বয়ে বাড়ছে। প্রেসিডেন্ট এবং তার জাতীয় গোয়েন্দা পরিচালকের তথ্য-প্রমাণহীন মতামত ঘিরে সারা আমেরিকায় কট্টর রিপাবলিকানদের মধ্যে বারাক ওবামার প্রতি ঘৃণা ও বিদ্বেষের মাত্রা চরমে উঠছে-যা সামাজিক অস্থিরতাকে উষ্কে দিচ্ছে। এমন আচরণ গণতন্ত্রের জন্যে ভয়ংকর পরিণতি ডেকে আনতে পাারে বলেও সংস্থাটির গবেষকরা মন্তব্য করেছেন।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গেল গণমাধ্যমে বৃহস্প্রতিবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সবসময়ই সব ধরনের সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসাথে ট্রাম্প প্রশাসন জবাবদিহিতায় বিশ্বাসী। বিশেষ করে যারা অপকর্মে লিপ্ত তাদেরকে যেন বিচারে সোপর্দ করার পর সর্বোচ্চ শাস্তির পদক্ষেপ নেয়া হয়-সেদিকেও যতœবান ট্রাম্প প্রশাসন। জানা গেছে, গত শুক্রবার (১৮ জুলাই) তুলশি গ্যাবার্ড বারাক ওবামা ও তার প্রশাসন কর্তৃক ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে রাশিয়া যে ষড়যন্ত্র চালায় তাকে ধামাচাপা দেয়ার সর্বাত্মক চেষ্টা করেছে বলে একটি রিপোর্ট প্রকাশ করেন। এই রিপোর্টে তুলশি বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে আইনী পদক্ষেপ গ্রহণের কথাও বলেছেন। এরপরের রোববার অর্থাৎ ২০ জুলাই ট্রুথ সোস্যালে ট্রাম্প এক ভিডিও বার্তায় দেখানোর চেষ্টা করেন যে, ওবামাকে গ্রেফতার করে জেলে নেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us