নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১২ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৫ পূর্বাহ্ণ
প্রস্তুতির তথ্য বহুজাতিক সমাজকে অবহিত করতে কানাডার মন্ট্রিয়লে ফোবানার কার র্যালি শেষে কেক কাটেন অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
‘বাংলাদেশের ঐতিহ্যে আলোকিত মন্ট্রিয়ল’ স্লোগানে আসছে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত দিনদিনের ফোবানা সম্মেলনের প্রস্তুতির আলোকে গত সপ্তাহে সুসজ্জিত ‘কার র্যালি’ অনুষ্ঠিত হয় কানাডার বাংলাদেশী অধ্যুষিত মন্ট্রিয়লের ডাউন টাউনে। উল্লেখ্য, এবার ৩৯তম ফোবানা সম্মেলনের আসর বসবে মন্ট্রিয়লের ‘প্লাজা ডাউন টাউন’ হোটেলের বলরুমে। হোস্ট করবে ‘কানাডা-বাংলাদেশ সলিডারিটি’ নামক একটি সংগঠন। আয়োজক কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ নিজ নিজ গাড়ির বহর নিয়ে এই শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় পতাকাসহ অংশগ্রহণ করেন। সিটির প্রধান প্রধান রাস্তা পরিভ্রমণকালে আশে পাশের লোকজন হাত নেড়ে উল্লাস ধ্বনিতে স্বাগত জানান উদিয়মান কম্যুনিটি হিসেবে প্রবাসী বাংলাদেশীদের। এ র্যালির সমাপ্তি ঘটে পার্ক এক্স’র বৌমন্ড পার্কিং লটে। সেখানে সকলে কেক কাটার মাধ্যমে সার্বিক প্রস্তুতির কথা জানান হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট জিয়াউল হক জিয়া। এসময় তিনি ফোবানার ভেন্যুতে স্টল বরাদ্দ এবং টিকিট সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন । কার র্যালিতে অংশ গ্রহণকারি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সমাপ্তি টানেন ফোবানার মেম্বার সেক্রেটারি সাংবাদিক ইকবাল কবীর ।
এদিকে, ১১ জুলাই শুক্রবার ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন আতিকুর রহমান এ সংবাদদাতাকে জানান, ফোবান ৩দিনব্যাপী কর্মযজ্ঞের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন কানাডার স্বাস্থ্যমন্ত্রী মারজরী মাইকেল এমপি। এদিন ফোবানার হোস্ট কমিটির কনভেনর জিয়াউল হক জিয়া, মেম্বার সেক্রেটারি ইকবাল কবির এবং প্রধান সমন্বয়কারি আবুল হোসেন দুলাল স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং সামগ্রিক প্রস্তুতির তথ্য অবহিত করার পাশাপাশি তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র হস্তান্তর করেছেন।
ফোবানা চেয়ারপারসন আতিক আরো জানান, বরাবরের মত এবারও যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন সিটির প্রবাসীরা নিজ নিজ সংগঠনের ব্যানারে অংশ নেবেন ফোবানা সম্মেলনে। বাঙালি সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য আলোকে সভা-সেমিনার ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর