কিশোরীকে হেনস্থার মামলায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১১ পূর্বাহ্ণ

কিশোরীকে হেনস্থার মামলায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেফতার

১২ বছর বয়সী এক কিশোরীকে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগে ৭২ বছর বয়েসী বদিউল জামালকে নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করেছে। ৬ জানুয়ারি শুক্রবার অপরাহ্ন সাড়ে ৩টার দিকে জ্যাকসন হাইটসের সন্নিকটে ইষ্ট এলমহার্স্ট এলাকায় ৮১ স্ট্রিট এবং ৩১ এভিনিউর কাছে বেশ কয়েকবার বদিউল জামাল ঐ কিশোরীকে অনুসরণের পর একবার জোরপূর্বক তার হাত ধরেছিল বলে পুলিশে অভিযোগ করেছে মেয়েটির অভিভাবক। তবে এতে কিশোরি আহত না হলেও ব্যথা পেয়েছে। ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়েছেন বদিউল জামাল-এমন অভিযোগও করা হয়েছে। এমন অভিযোগে ১১ জানুয়ারি বাংলাদেশি বদিউল জামালকে ১১৫ প্রেসিঙ্কটের পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কন্যা শিশুর শ্লিলতাহানির চেষ্টা এবং হেনস্থার গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।

নিউইয়র্কের বহুল প্রচারিত ‘ডেইলি নিউজ’ পত্রিকায় বদিউল জামালের ছবিসহ সংবাদটি প্রকাশের পর কম্যুনিটিতে নানা গুঞ্জন উঠেছে। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, হাঁটতে থাকা কিশোরীর কাছে যান এই বাংলাদেশি। তিনি কিশোরীর হাত ধরে ফেলেন। হতভম্ব কিশোরী নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

পুলিশের মতে এরপরও বদিউল জামাল নিরুৎসাহিত হননি এবং ভীত সন্ত্রস্ত কিশোরীকে অনুসরণ করে দ্বিতীয়বার হাত ধরেন। এরপরে লোকটি ৮১ স্ট্রিটের উত্তর দিকে চলে যান। সেখানেই তিনি বাস করেন বলে জানা গেছে। বদিউল জামালের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হয়রানি এবং দ্বিতীয় ডিগ্রির হেনস্থা ও প্রলোভনের অভিযোগ পেশ করা হয়েছে। বদিউল জামালের ছবি প্রকাশ করেছে নিউইয়র্কের পুলিশ।

Facebook Comments Box

Posted ৯:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us