বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি-র‌্যালিতে নিউইয়র্কে ‘জাতীয় শোক দিবস’ পালন

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে জ্যাকসন হাইটস প্রকম্পিত

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ১৬ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১:১৩ অপরাহ্ণ

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে জ্যাকসন হাইটস প্রকম্পিত

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একাত্তরের প্রহরির র‌্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী ও দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক কেন্দ্র জ্যাকসন হাইটস গতকাল বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মুখরিত ছিল বাঙালির আবেগ, শ্রদ্ধা ও সংকল্পে। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয়েছিল এলাকার অলিগলি।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসীর শোক-সমাবেশে বক্তব্য দিচ্ছেন মো. আলম নমী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র আয়োজনে ভোরে শুরু হয় দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ। দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন এতে। হাজার খানেক জায়নামাজ বিতরণ করা হয় মুসল্লিদের মধ্যে। ফুলের গাছ বিতরণ ও রক্তদান কর্মসূচিও ছিল উল্লেখযোগ্য।

একাত্তরের প্রহরির র‌্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

দুপুরে আয়োজিত হয় সম্মিলিত ভোজের ব্যবস্থা। তিনটি গরু, একাধিক খাশি ও শতাধিক মুরগি রান্না করে বিতরণ করা হয়। সাদা ভাত, ফিরনি ও মিষ্টি পরিবেশন করা হয় উপস্থিত সবাইকে। ‘বাংলাদেশ স্ট্রিট’-এ ভিনদেশীরাও যোগ দেন তবারক নিতে।

একাত্তরের প্রহরির র‌্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

অপরাহ্নে ‘একাত্তরের প্রহরি ফাউন্ডেশন’-এর নেতৃত্বে বিশাল র্যালি বের হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় পতাকা বহন করে র্যালিটি জ্যাকসন হাইটসের রাস্তা প্রদক্ষিণ করে। বীর মুক্তিযোদ্ধা, নারী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে র্যালিটি জুইশ সেন্টারে গিয়ে শেষ হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসীর শোক-সমাবেশে তবারক বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শোক-সমাবেশে পঁচাত্তরের পনের আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ

আলোচকরা বলেন, “বঙ্গবন্ধু কোনো দলের নেতা নন, তিনি বাংলাদেশের স্থপতি। বাঙালির ইতিহাস-ঐতিহ্য রক্ষায় প্রবাসীরা সর্বদা সচেতন থাকবে।”

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসীর তবারক গ্রহণের লাইনে ভিনদেশীরাও ছিলেন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মত্যাগকে প্রবাসে স্মরণীয় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসীর সমাবেশে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

একাত্তরের প্রহরি ফাউন্ডেশনের নেতৃত্বে ছিলেন ড. নুরুন্নবী, স্বীকৃতি বড়ুয়া, তাজুল ইমাম প্রমুখ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসীর জায়নামাজ নেন প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

গান, কবিতা আবৃত্তি ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে ফুটিয়ে তোলা হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসীর তবারক নেন প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জ্যাকসন হাইটস এলাকাবাসীর নেতা মীর নিজামুল হক, শাকিল মিয়া ও মোহাম্মদ আলম নমীর নেতৃত্বে দুই দশক ধরে এ আয়োজন হয়ে আসছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক-সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমিনুল ইসলাম। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সব আয়োজনে একই সুরে উচ্চারিত হয় – বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রবাসীরা সর্বদা প্রস্তুত।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসীর শোক-সমাবেশের সংগঠকগণের কয়েকজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বাঙালির পাশাপাশি ভিনদেশীরাও বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একাত্তরের প্রহরির র‌্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সব অনুষ্ঠানের মূল সুর ছিল – বঙ্গবন্ধুর স্মৃতিকে ধারণ করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার।

তরুণ প্রজন্মের উপস্থিতি ও অংশগ্রহণ প্রমাণ করে, প্রবাসেও বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ছে।

 

Facebook Comments Box

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us