আনিসুর রহমান
প্রিন্ট
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৪১ পূর্বাহ্ণ
মতবিনিময় সমাবেশে কথা বলছেন কাজী ফৌজিয়া। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আমেরিকার সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারি নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের নেপথ্যে নিউইয়র্ক সিটিতে বসবাসরত বাংলাদেশী আমেরিকানদের ভূমিকাও ছিল অপরিসীম। সকলে ভোট দিয়েছেন বলেই নির্বাচিত মেয়র মামদানির ট্র্যাঞ্জিশন টিমে ঠাঁই পেয়েছি আমরা ৯ জন। আমরা যারা ঠাঁই পেয়েছি তারা আপনাদেরই প্রতিনিধিত্ব করছি। তাই আমাদের এ সম্মানের পুরো কৃতিত্ব প্রতিটি বাংলাদেশীর। দোয়া করবেন যেন মেয়রের সাথে সম্পর্ক রেখে সামনের দিনগুলোতে কম্যুনিটির সার্বিক কল্যাণে নিবেদিত থাকতে পারি। এমন কথা বলেছেন মেয়র মামদানির ট্র্যাঞ্জিশন টিমের বাংলাদেশী আমেরিকানরা। ৭ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাথে মতবিনিময় সমাবেশে কম্যুনিটিকে মূলধারায় সম্পক্ত করতে নিরন্তরভাবে কর্মরত শামসুল হক, কাজী ফৌজিয়া, আব্দুল আজিজ ভ’ইয়া, আরমান চৌধুরী, তাজিন আজাদ
ফারিহা আক্তার প্রমুখ আরো বলেছেন, কম্যুনিটির মিডিয়ার সহযোগিতায় আমরা আজকের এ অবস্থায় আসতে সক্ষম হয়েছি। আশা করছি সহযোগিতার এ দিগন্ত অব্যাহত থাকবে বাংলাদেশীগণের আমেরিকান স্বপ্ন পূরণের প্রতিটি ধাপে।
এ সময় ট্র্যাঞ্জিশন টিমের সদস্যরা আরো উল্লেখ করেন, গত নির্বাচনে বাংলাদেশী ভোটারের ৬০% কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এটা বিস্ময়কর অগ্রযাত্রার প্রতিক। এভাবে আমরা যদি জাতিগত ঐক্য অটুট রাখতে পারি তাহলে সামনের দিনগুলোতে সিটি, স্টেট এবং ফেডারেল পর্যায়েও অনেক জায়গা দখলে সক্ষম হবো।
জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের এ মতবিনিময় সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মমিন মজুমদার। এ সময় টিমের সদস্যগণকে বিপুল করতালির মধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয় মিডিয়ার পক্ষ থেকে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (সাবেক স্টেট গভর্ণর) এ্যান্ড্রু ক্যুমোকে ধরাশায়ী করে বিশাল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নিয়েনে ৩৩ বছর বয়েসী মামদানি। এবং মামদানি হচ্ছেন নিউইয়র্ক সিটির চার শতাধিক বছরের ইতিহাসে প্রথম মুসলমান মেয়র। এ বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প সহ্য করতে পারছিলেন না বলে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন লাভে ব্যর্থ ক্যুমোর পক্ষে ছিলেন। এবং নতুন প্রজন্মের ভোটারের ব্যাপক সমর্থন লাভে সক্ষম মামদানি বিজয় পেয়েছেন। ১ জানুয়ারি তিনি শপথ নেবেন মেয়র হিসেবে। শপথ গ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে পরামর্শ প্রদান ও ভবিষ্যত কর্মসূচি নিরূপনের জন্যে ৫০০ সদস্যবিশিষ্ট ট্র্যাঞ্জিশন টিমে রয়েছেন ৯ বাংলাদেশী আমেরিকান। এবং এর আগে কখনোই মেয়রের ট্র্যাঞ্জিশন টিমে কোন প্রবাসীর অন্তর্ভুক্তি ঘটেনি।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর