জাতিসংঘের উদ্বেগ বাংলাদেশে আরো রোহিঙ্গা আগমণের আশংকায়

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

জাতিসংঘের উদ্বেগ বাংলাদেশে আরো রোহিঙ্গা আগমণের আশংকায়

রাখাইনের বেশ কটি শহরে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সাথে আরাকান আর্মির মধ্যেকার লড়াই গুরুতর আকার ধারণ করায় রাখাইন স্টেটের নিরাপত্তা পরিস্থিতি বিপন্ন হয়ে পড়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে ২৩ ডিসেম্বর এমন সতর্কতা উচ্চারণ করেছেন মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টিফ্যানি ট্রেম্বলে। গত বছরের নভেম্বর থেকেই এহেন পরিস্থিতি বিরাজ করছে বলেও উল্লেখ করেছেন মিস স্টিফ্যানি। এর ফলে রাখাইন স্টেটের ১৭ সিটির মধ্যে ১৬টির বাসিন্দাই মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছেন। জীবন-ধারণের ন্যূনতম অবলম্বনও তাদের নেই। চিকিৎসা-ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সে এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত জাতিসংঘ কর্মীরা আরো জানিয়েছেন যে, রাখাইনের দক্ষিণে অবস্থিত চিন সিটিরও বিস্তীর্ণ এলাকার মানুষ নিরাপত্তার প্রশ্নে বসতবাড়ি ছেড়েছেন। গোটা এলাকায় এ ধরনের গৃহহীনের সংখ্যা ৩ লাখ ৬০ হাজারের অধিক বলেও জাতিসংঘ অবহিত হয়েছে। মিয়ানমারে সামরিক জান্তার তৎপরতা শুরুর পর থেকে এখোন পর্যন্ত ৩৫ লাখের অধিক মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে।

এহেন অবস্থার অবসানে জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান রেখেছেন। বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারীর মানবাধিকার সমুন্নত রাখার স্বার্থে সকলকে দ্বন্দ্ব-সংঘাত থেকে বিরত হওয়া জরুরী বলে জাতিসংঘ মনে করছে। তা না হলে ত্রাণ তৎপরতা চালানোও সম্ভব হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, মিয়ানমারে ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয়। এরপরই ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে। জান্তা বিরোধী থ্রি ব্রাদারহুড এলায়েন্সের একটি হলো আরাকান আর্মি। ২০২৩ সালের অক্টোবরে এই জোট রাখাইনের ব্যাপক হামলা শুরু করে। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠিটি একের পর এক জয় পেয়েছে।

স্মরণ করা যেতে পারে, এ সংঘাতের কারণে গত কয়েকমাসে অন্তত: ৮০ হাজার রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে বলে সম্প্রতি কায়রো সফরে গিয়ে এক বৈঠকে বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আরো রোহিঙ্গা বিভিন্ন পথে আসছে এবং রাখাইনের পরিস্থিতির কারণে সামনে রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যাপক হতে পারে বলে বিভিন্ন মহলের আশংকা সম্পর্কেও জাতিসংঘ সজাগ বলে এ সংবাদদাতাকে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us