জাতিসংঘের বাইরে বিএনপি-আওয়ামী লীগের পরস্পর বিরোধী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩০ পূর্বাহ্ণ

জাতিসংঘের বাইরে বিএনপি-আওয়ামী লীগের পরস্পর বিরোধী কর্মসূচি

‘যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ’র প্রস্তুতি সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জেএফকে এয়ারপোর্টে বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের সাথে দুর্ব্যবহারের নিন্দা, প্রতিবাদ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রায় একইসময়ে ম্যানহাটানে মুহাম্মদ ইউনূসের হোটেলের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং জ্যাকসন হাইটসে মহানগর আওয়ামী লীগের র‌্যালি থেকে ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করা হয়। এ সময় জানানো হয়, ২৬ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘে মুহাম্মদ ইউনূসের ভাষণের সময় বাইরে তুমুল বিক্ষোভের যে কর্মসূচি রয়েছে তাকে যে কোন মূল্যে সফল করা হবে। একইসময়ে বিএনপির পক্ষ থেকেও জাতিসংঘের সামনে ‘শান্তি সমাবেশ’র পাল্টা কর্মসূচি দিয়েছে। ফলে এক ধরনের উত্তেজনা চলছে গোটা কম্যুনিটিতে। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যগণের মধ্যে বিএনপি মহাসচিবসহ এনসিপির নেতৃবৃন্দ জেএফকে এয়ারপোর্টে আওয়ামী লীগের প্রতিরোধে পড়ে নাজেহাল হয়েছেন। এ নিয়ে মামলার পর যুবলীগের কর্মী মিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছিল। সেই উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সামনে একইস্থানে পরস্পর বিরোধী কর্মসূচি দেয়া হয়েছে।

স্টেট বিএনপির প্রতিবাদ র‌্যালিতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

আওয়ামী লীগকে প্রতিহত করার প্রস্তুতি র‌্যালিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। অতিথি হিসেবে আরো ছিলেন ডেনমার্কে বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, স্টেট বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র সভাপতি আহব্বাব চৌধুরী, উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, এ আর মাহবুবুল হক খন্দকার, সাইফুর রহমান, সাইফুল আলম প্রমুখ।

‘যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ’র প্রস্তুতি সমাবেশে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

অপরদিকে গ্র্যান্ড হায়াত হোটেল এবং জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের পৃথক দুটি র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, মাসুদুল হাসান, মোর্শেদা জামান, ইমদাদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চল, জুয়েল আহমেদ, জাহিদ খন্দকার, ইউসুফ আলী পিন্টু প্রমুখ।==============

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us