প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানালেন

সোসাইটির নির্বাচন স্থগিতে অতিরিক্ত ব্যয় হবে ৬০ হাজার ডলার

এনওয়াইভয়েস২৪ ডটকম   প্রিন্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৫:০০ অপরাহ্ণ

সোসাইটির নির্বাচন স্থগিতে অতিরিক্ত ব্যয় হবে  ৬০ হাজার ডলার

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। পাশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এনওয়াইভয়েস২৪ ডটকম

মামলার কারণে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের খরচ বাড়বে অন্তত: ৬০ হাজার ডলার। এ অর্থ লাগবে কেন্দ্র সমূহের নতুন চুক্তি এবং গণমাধ্যমে আবারো বিজ্ঞাপণ দিতে। এরফলে ব্যয়ের পরিমাণ ২ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ ২০ হাজারে উঠতে পারে। ২৪ অক্টোবর বার্তা সংস্থা এনওয়াইভয়েস২৪ ডটকমকে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। তিনি আরো জানান, মাননীয় আদালতের নির্দেশ পেলে আমি কার্যকরী মিটি, বোর্ড অব ট্রাস্টি সহ প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থী নিয়ে বেঠক করবো এবং সকলের মতামতের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করবো। উল্লেখ্য, ২৫ অক্টোবর যে নির্বাচন হবার কথা ছিল তা স্থগিত হয়েছে কুইন্স সুপ্রিম কোর্টের নির্দেশে। ভোটাধিকার দাবিসহ নানা অভিযোগে মামলাটি করেছেন সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী। মাননীয় আদালতে ৫ নভেম্বর শুনানী পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ জারি হয় ২৩ অক্টোবর। এরপরই তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সামগ্রিক পরিস্থিতি অবহিত করে নির্বাচন কমিশন।

জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টে সোসাইটির নিজস্ব ভবনে সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট উপস্থাপন করেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রুহুল আমিন সরকার।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য শামসুদ্দিন আযাদ, বদরুল হক খান, মিঠু হামিদ এবং মো. দুলাল মিয়া ছাড়াও বাংলাদেশ সোসাইটির বিদায়ী কমিটির  সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বোর্ড অব ট্রাস্টির সদস্য আতোয়ারুল আলম, রুহুল আমিন হাওলাদার, আজিমুর রহমান বোরহান। আরো ছিলেন সোসাইটির কর্মকর্তা হাসান জিলানি, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, রিজু মোহাম্মদ। সকলেই স্থগিতাদেশ জেনে হতভম্ব ও ক্ষুব্ধ। কারণ, নতুন তারিখে নির্বাচনের প্রস্তুতি এবং ভোটারগণকে উজ্জীবিত করতে নতুন করে বাজেট লাগবে উভয় প্যানেলের। আর এর পরিমাণ দুই প্যানেলে অন্তত: দু’লাখ ডলারের মত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us