জাতিসংঘে ইউনূস ঠেকানোর প্রস্তুতি সর্বত্র

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৫৭ পূর্বাহ্ণ

জাতিসংঘে ইউনূস ঠেকানোর প্রস্তুতি সর্বত্র

ইউনূস হটানোর প্রস্তুতি সভার প্রচারণা।

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে মুহম্মদ ইউনূস নিউইয়র্কে আসার কথা ২৩ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করতে পারেন। এ সময়ের প্রতিটি কর্মসূচি স্থলের আশে-পাশে ব্যাপক বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। জেএফকে এয়ারপোর্টে অবতরণের সময়েও হাজারো প্রবাসীর সমাগম ঘটানোর চেষ্টা চলছে। সে ক্ষেত্রে কথিত অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে বিএনপি কিংবা জামাত-শিবিরের লোকজন এয়ারপোর্টে থাকবেন বলে নিশ্চিত হওয়া যায়নি। অতিসম্প্রতি ইউনূসের জঙ্গিগোষ্ঠির প্রধান মাহফুজ আলম নিউইয়র্ক কন্স্যুলেটের সভায় যোগদানের সময়েও আওয়ামী লীগের ডাকে প্রবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। সে সময়ে ইউনূসের চাটুকার হিসেবে পরিচিতরা সরব হননি। কারণ, ইতিমধ্যেই তারা অনুধাবনে সক্ষম হয়েছেন যে, ইউনূস নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না। তাই জাতিসংঘে যোগদানকালে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের তুমুল বিক্ষোভের বিরুদ্ধে তেমন কোন প্রস্তুতির লক্ষণ এখোন পর্যন্ত দেখা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ)’র নেতৃবৃন্দ ইতিমধ্যেই মতবিনিময়ে মিলিত হয়েছেন ইউনূসের বিরুদ্ধে গৃহিত কর্মসূচি নিয়ে। সকলেই ২২ সেপ্টেম্বরের মধ্যে নিউইয়র্কে জড়ো হবেন বলে শোনা যাচ্ছে। সাংগঠনিক নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রেখে সকলেই ‘মুজিব সৈনিক’ গণ্য করে ইউনূস ঠেকানোর কর্মসূচিতে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া, অনেকেই ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি, ইমেল বার্তা পাঠিয়েছেন বাংলাদেশে ইউনূসের বর্বরতার ধারাবিবরণীসহ। শান্তিতেম নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের হিংস্র আচরণের তথ্যও অবহিত করা হচ্ছে হোয়াইট হাউজ, কংগ্রেসে।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us