জাতিসংঘ মহাসচিব ঢাকায় যাচ্ছেন ১৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:২০ পূর্বাহ্ণ

জাতিসংঘ মহাসচিব ঢাকায় যাচ্ছেন ১৩ মার্চ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরজে চারদিনের সফরে ঢাকায় যাচ্ছেন ১৩ মার্চ। প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের আমন্ত্রণে গুতেরেজের এ সফর বলে মহাসচিবের সচিবালয় এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশন থেকে জানানো হয়েছে। ঢাকা সফরকালে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা-মতবিনিময় ছাড়াও মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী শিবিরের খোঁজ-খবর নিতে পারেন বলে জানা গেছে।
এদিকে, মহাসচিবের এই সফর ঘিরে সচেতন প্রবাসীরা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান ওয়াকারউজ্জামানের প্রদত্ত বক্তব্য জাতিসংঘকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেনাপ্রধানের ভাষণে মুহম্মদ ইউনূসের গত ৬ মাসের শাসনামলে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে, নিজের ব্যর্থতার দায় সাবেক প্রধনমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ওপর চাপানোর যে অপচেষ্টা চলছে-সে সব অবলিলায় উপস্থাপিত হয়েছে বলে মনে করছেন। প্রবাসীরা মহাসচিব সমীপে বাংলাদেশের জুলাই-আগস্ট আন্দোলনের ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্ট একতরফা হয়েছে বলেও আগাম অভিযোগ উত্থাপনের চেষ্টা চলছে। কম্যুনিটির লোকজন বলাবলি করছেন যে, জুলাই-আগস্ট আন্দোলনের সময়কার পরিস্থিতির জন্য যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদেওর কারোরই বক্তব্য জানার চেষ্টা করেনি মানবাধিকার কমিশন। এমনকি, ঐ সময়ে নিহত পুলিশ অফিসার এবং জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের শতশত নেতা-কর্মীকে হত্যার প্রসঙ্গও গুরুত্ব পায়নি কিংবা কারা দায়ী এহেন অত্যাযজ্ঞের জন্যে-সেটিও নিরূপণের চেষ্টা ছিল না ঐ কমিশনের। এজন্যে প্রবাসীরা পুনরায় তদন্তের দাবি জানাবেন মহাসচিব সমীপে-এমন তথ্য জানা গেছে। এরফলে জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর ঘিরে দেশের ন্যায় এই প্রবাসেও আলোচনার ঝড় বইছে।

Facebook Comments Box

Posted ৭:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us