নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০২ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ
ইউএন পীচকিপিং মিশন।
সাধারণ পরিষদ সর্বসম্মতভাবে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট পাশ করেছে ৩০ জুন। ১২টি শান্তিরক্ষা মিশনের জন্যে এ অর্থের পরিমাণ ৫.৩৮ বিলিয়ন ডলার। আগের অর্থ বছরের তুলনায় মিশনের সংখ্যা যেমন দুটি কমেছে, ঠিক তেমনিভাবে বাজেটেও অর্থ হ্রাস পেয়েছে। যদিও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দামই বেড়েছে উচ্চ হারে।
উল্লেখ্য, এই বাজেট পাশ হয়েছে ভোট ছাড়াই। জাতিসংঘের প্রশাসনিক এবং বাজেট নিয়ে কর্মরত পঞ্চম কমিটির সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদ এ সিদ্ধান্ত নেয় বলে জাতিসংঘ সূত্রে বলা হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের বিভিন্ন মিশনে ১১৭ দেশের ৬১৩০০ শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশের ৫৬৭৫ জন রয়েছেন। এরমধ্যে মিশনের কাজে বিশেষভাবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি রয়েছেন ৫৫ জন। পুলিশ বাহিনীর ২০১ জন। আরো রয়েছেন সশস্ত্র বাহিনীর ৫৩০৭ এবং স্টাফ অফিসার ১১২ জন। গত ৩১ মার্চের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বর্তমানে তৃতীয় বৃহত্তম শান্তিরক্ষী সরবরাহকারি দেশ। সবচেয়ে বেশী পুলিশ ও সৈন্য সরবরাহকারি নেপালের এ সংখ্যা ৬১২৪ এবং দ্বিতীয় শীর্ষে রুয়ান্ডার ৫৮৯১ জন। দক্ষিণ এশিয়ার পুলিশ ও সৈন্য সরবরাহকারি দেশসমূহের মধ্যে আরো রয়েছে ভারত-৫৩৬৫ এবং পাকিস্তান ২৬৮৭।
আরো উল্লেখ্য, জাতিসংঘের অর্থ বছর ১ জানুয়ারি থেকে শুরু হলেও শান্তিরক্ষা মিশনের অর্থ বছর শুরু হয় ১ জুলাই থেকে।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর