বাংলাদেশের হিন্দুদের রক্ষায়

জাতিসংঘ-হোয়াইট হাউজ-নয়াদিল্লীর হস্তক্ষেপ কামনা

অজিৎ ভৌমিক   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ

জাতিসংঘ-হোয়াইট হাউজ-নয়াদিল্লীর হস্তক্ষেপ কামনা

দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন শিতাংশু গুহ। ছবি-জাগো প্রহরী।

ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পর গাছে সেই লাশ ঝুলিয়ে পুড়ে ফেলার নিন্দা, প্রতিবাদ এবং এহেন হিংস্রতায় লিপ্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে ‘ইউনাইটেড হিন্দুজ’র নেতৃবৃন্দ বলেছেন, আজ যারা রহস্যজনকভাবে নিরবতা পালন করছেন, একদিন তারাও এহেন বর্বরতার শিকার হবেন।

২১ ডিসেম্বর সন্ধ্যায় হাড় কাঁপানো শীত উপেক্ষা করে শতশত নারী পুরুষের এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। এতে বক্তব্যকালে ক্ষুব্ধচিত্তে সাংবাদিক-কলামিস্ট শিতাংশু গুহ বলেন, দীপু হত্যার দায়ে ড. ইউনূসের বিচার করা হবে এবং তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হবে। কারণ, সারা বাংলাদেশেই জঙ্গি-হায়েনারা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নৃশংসতা-বর্বরতা চালাচ্ছে। পুলিশ-প্রশাসনের সামনেই ঘটছে এমন নৃশংসতা। শিতাংশু গুহ ভারত সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, তারা বসে আছে কেন? বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য মাঠে নামুন। নিউইয়র্ক হতে বেশ কটি পত্রিকা ছাপা হয়েছে গতদুদিনে। একটিতেও দীপু হত্যার সংবাদটি পর্যন্ত নেই বলে উল্লেখ করেন শিতাংশু গুহ। তিনি বলেন, আজকে বাংলাদেশে ইসলামি জঙ্গিদের যে তান্ডব চলছে তা থামানো না গেলে এক পর্যায়ে হিন্দুদের সাথে প্রগতিশীল মুসলমানেরাও টার্গেট হবেন। এ সময় সমস্বরে স্লোগান উঠে, ‘জাগো জাগো-বাঙালি জাগো’, ‘তোমার আমার ঠিকানা-পদ্মা-মেঘনা-যমুনা’ ইত্যাদি। ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ বলেন, ৫ আগস্ট ইউনূসের মদদে ইসলামিক জঙ্গিদের ষড়যন্ত্রের শিকার হয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের দুই কোটি হিন্দু চরম দুর্দশায় দিনাতিপাত করছে। প্রতিদিনই বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। হত্যা করা হচ্ছে নির্দয়ভাবে। নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। শিশুরাও বাদ যাচ্ছে না। এহেন অন্যায়-অবিচারের অবসান চাই। ড. দীলিপ নাথ বলেন, ৩৫ শতাধিক পুলিশ অফিসারকে হত্যা, দুই হাজারের অধিক মন্দির ভাংচুর করা হয়েছে। চলতি ডিসেম্বর মাসেও নরসিংদী, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, গাজীপুর সহ বিভিণ্ন স্থানে হিন্দুরা আক্রান্ত হয়েছে। হত্যার ঘটনাও ঘটেছে। বীর মুক্তিযোদ্ধারাও রেহাই পাচ্ছেন না। ড. দীলিপ নাথ জাতি-ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশীকে এহেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধনে বক্তৃতা দিচ্ছেন ড. দীলিপ নাথ। ছবি-জাগো প্রহরী।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অধ্যাপক নবেন্দু দত্ত বলেন, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে দীপুকে হত্যার পর পুড়ে ফেলার ঘটনা সোস্যাল মিডিয়ায় দেখার পর। একমাত্র একটা বর্বও জাতির পক্ষেই এমন পৈশাচিকতা সম্ভব। আমরা সেদিকেই যাচ্ছি। আল্লাহু আকবর স্লোগান দিয়ে সারা বাংলাদেশে যেভাবে সন্ত্রাস চালানো হচ্ছে-তা রুখে দিতে বিবেকসম্পন্ন প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন। ছবি-জাগো প্রহরী।

বক্তারা জাতিসংঘ এবং হোয়াইট হাউজের হস্তক্ষেপ কামনা করেছেন ইসলামিক জঙ্গিদের কবল থেকে বাংলাদেশকে রক্ষার জন্যে। অন্যথায় বাংলাদেশের জঙ্গিরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও অস্থিরতা তৈরী করবে।
ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র সভাপতি ভজন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষক ড. দ্বীজেন ভট্টাচার্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, ঐক্য পরিষদের নেতা সুশিল সিনহা, প্রিয়তোষ দে, সুতিপা রায়, রূপকুমার ভৌমিক,বিষ্ণু গোপ, গৌরাঙ্গ রায়, সদানন্দ রায়, সুমন নাথ, উত্তম সাহা, স্বীকৃতি বড়ুয়া, গোবিন্দ দত্ত, ঞ্জিৎ সাহা প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us