জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডায় আওয়ামী লীগের সভা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৮ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৩৮ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডায় আওয়ামী লীগের সভা

জাতীয় শোক দিবসের সভায় বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহদাত বাষির্কী উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডায় পম্প্যানো বীচে হার্ব স্কনিক সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং  সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিব উদ্দিন । সভা শুরু হয় ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে । ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি শেখ বাবুল।
সভায় মূখ্য আলোচক হিসেবে ইউএস আওয়ামী লীগ (দক্ষিণ)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান । আরও বক্তব্য রাখেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মীনু রহমান, নাফিজ আহমেদ জুয়েল, এম রহমান জহির, লিটন খান, শেখ বাবুল এবং মোহাম্মদ দিদারুল আলম দিদার, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, আক্কাস আলী মোজাম্মেল হক, আমিনুল ইসলাম বাবু, ডাঃ রুবি, ফ্লোরিডা ষ্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুণ, সেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল করিম, যুব মহিলা লীগ সভাপতি জেমি খান, সহ-সভাপতি শাহীন, সুব্রত, আদর  প্রমুখ।
উপস্থিত মুজিব আর্দশের সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, নিজ নিজ অবস্থান থেকে সরব থাকতে হবে বাংলাদেশকে অপশাসনের কবল থেকে রক্ষার জন্যে।
Facebook Comments Box

Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us