নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ
সভাপতি মেঘনা পাল।
‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা’ (জোয়া)’র ২০২৬-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন মেঘনা পাল (পরিসংখ্যান বিভাগ)এবং সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন (দর্শন বিভাগ)।
১৯ অক্টোবর রোববার নিউইয়র্কের একটি রেস্টুরেন্টের পার্টি হলে এলামনাই এসোসিয়েশনের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে গঠিত এই কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী, লিটু আনাম এবং তামান্না শবনম পাপড়ি। সদস্যরা হলে মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, রুহুল আমিন, অফ্রোদিতি পান্না, মোহাম্মদ নাসির, শামীমারা বেগম, মোস্তফা শারমিন, শারমিন আক্তার রেক্সোনা এবং রাজেশ রায়। উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জকি, হুমায়ুন কবির, সুজিত পল, হাবিব রহমান এবং শামীম আল সাইদুজ্জামান।
সেক্রেটারি প্রশান্ত মল্লিক অয়ন।
নতুন সভাপতি মেঘনা পাল এ সময় বলেন, – “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের, সেটি আমেরিকার মাটিতে হলে দায়বদ্ধতা আরো বেড়ে যায়। সকলের দোয়া ও সহযোগিতা চাই যেন এই দায়িত্ব পালন করতে পারি।” সাধারন সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন বলেন- “সংস্কৃতির রাজধানী হিসেবে আমাদের দায়িত্ব অনেক, কাজের ক্ষেত্রও বিশাল, সকলের সহযোগিতা চাই।”
খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে একটি জাকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের অঙ্গিকার করে বিদায়ী সভাপতি শামীমারা বেগম ও সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও একটি অন্যতম সরকারি ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। তবে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে জাহাঙ্গীরনগরের পার্থক্যটা অনেকখানি। এই বিশ্ববিদ্যালয় শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ যেন হাজারো শিক্ষার্থীদের আবেগ- ভালোবাসা-মায়া-মমতা-স্নেহের নাম। ঢাকার অদূরে সাভারে ৬৯৭.৫৬ একর এলাকা জুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীদের কোটি কোটি স্মৃতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেকেই সংক্ষিপ্ত করে ও ভালোবেসে ‘জানবিবি’ বলে ডাকেন। প্রাণের প্রাঙ্গণে একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও, সময় পেলেই ছুটে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। কিন্তু প্রবাসের জাবিয়ানদের সেই সুযোগ নেই। কিন্তু তাদের রয়েছে প্রবাসের সবচেয়ে বড় এলামনাই সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা’ (জোয়া)। বিপুল উৎসাহে তারা নানা কর্মসূচিতে মিলিত হয়ে ভার্সিটির স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসেও পারস্পরিক সহযোগিতার দিগন্ত প্রসারের সংকল্প ব্যক্ত করেন।
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর