অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:২৭ পূর্বাহ্ণ
দুর্গা পূজা ২০২৫’এর লগো।
‘আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য- বিশ্বব্যাপী উদযাপন করতে দিন’ স্লোগানে নিউইয়র্কে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে দুদিনব্যাপী ‘দুর্গাপূজা’ অনুষ্ঠিত হবে ১ ও ২ অক্টোবর। ‘দুর্গা মা এলোরে-উমা মা এলো-গৌরি এলো টাইমস স্কোয়ারে’ থিম সঙ্গীতের মূর্চ্ছনায় দ্বিতীয় বারের মত এই দুর্গোৎসবের আয়োজন করবে ‘বেঙ্গলী ক্লাব-ইউএসএ’। হোস্ট সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট দীনেশ মজুমদার ২১ অগাস্ট অপরাহ্নে এই উৎসবের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে আলোকপাতকালে এ সংবাদদাতাকে জানালেন যে, সবকিছু যদি ঠিক থাকে তাহলে ১ অক্টোবর বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় বর্ণাঢ্য এ পূজা উৎসবের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিচালক তুলশি গ্যাবার্ড। দীনেশ মজুমদার বললেন, বাংলাদেশ, ভারত, নেপাল, গায়না,সুরীনাম ও মরিশাসসহ বিভিন্ন দেশের সনাতনীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের সকল আয়োজন। থাকবে সকল দেশের প্রখ্যাত শিল্পী ও অভিনেতা- অভিনেত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান । দীনেশ আরো বলেন, ইতিহাসে এই প্রথম টাইমস স্কয়ারে দুর্গাপূজা নিয়ে থিম সং তৈরি করা হয়েছে এবং কোলকাতার বিখ্যাত শিল্পী, গীতিকার ও সুরকার সুরজিৎ চ্যাটার্জি ও জোজো এতে কন্ঠ দিয়েছেন। এ পর্বের পরিচালনা করবেন কোলকাতার প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি টাইমস স্কোয়ার দুর্গাপূজায় কোলকাতার এ্যাম্বাসেডার। এতে বাংলাদেশের এ্যাম্বাসেডার হচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ।
এই উৎসব ঘিরে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সাথে প্রবাসী বাঙালি সমাজেও ব্যাপক প্রস্তুতি চলছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধনে বাংলাদেশী মুসলমানেরাও পূজা উৎসবের যাবতীয় প্রস্তুতিতে একাকার। দুদিনই সকাল ১১টা থেকে পূজা অর্চনা, অঞ্জলি, ভোগ ও সন্ধ্যা আরতির সাথে চলবে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা শিল্পীগনের নানা পরিবেশনা।
জানা গেছে, নির্বিঘ্নে পূজা-উৎসবের নিরাপত্তা বিধান করবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। পূজারিগণের যাতায়াতের ব্যাপারেও বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হবে বলে জানান আয়োজকরা।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর