নজরুল ইসলাম বাবুল
প্রিন্ট
বুধবার, ০২ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১০ পূর্বাহ্ণ
জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স। সন্দ্বীপের সন্তান ডিকেন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্র সংসদের জিএস ছিলেন। সাহিত্য, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক। টিভি বিতর্কে খ্যাতি অর্জনকারি ডিকেন্স ইংরেজী সংবাদ পাঠকের দায়িত্বও পালন করেছেন। স্কুল-কলেজ-ভার্সিটির সব শ্রেণীতেই মেধার স্বাক্ষর রাখা ডিকেন্স সন্দ্বীপের একটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রাবস্থায় সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্রদের ক্লাস নিতেন।
এ প্রসঙ্গে নিউইয়র্কে কবি-অভিনেতা হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জনকারি আনোয়ার হোসেন সেলিম জানান, তাঁর ক্লাস নেয়ার ধরণ এমনই ছিল যে, ছাত্ররা গভীর মনোযোগ সহকারে তা উপভোগ করতো। বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক সন্দ্বীপের মোদাসসের আহমেদের পুত্র ডিকেন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতিঅ সদা চঞ্চল ও সদালাপি মানুষটি অসুস্থতার কারণে বেশ কয়েক সপ্তাহ যাবত নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ক্যাটন পার্ক সংলগ্ন রিহ্যাবিলাইটেশন অ্যান্ড নার্সিং সেন্টারে অবস্থান করছেন। কদিন পরই তার দু’হাটুতে অস্ত্রোপচারের কথা। এজন্যে তিনি সকলের দোয়া চেয়েছেন যেন শীঘ্রই সুস্থ হয়ে আবার কম্যুনিটির কর্মকান্ডে সরব হতে পারেন।
সম্প্রতি ডিকেন্সের সাথে সাক্ষাৎ ঘটে ঐ রিহ্যাবিলাইটেশন সেন্টারে। সাথে ছিলেন কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মোবাশ্বের হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার। সে সময় নানা ইস্যুতে কথা এবং অতীতের স্মৃতিচারণকালে মনেই হয়নি যে, তিনি জটিল রোগে আক্রান্ত। শৈশব-কৈশোর-যৌবন এবং প্রবাস জীবনের নানা বিষয়ে কথা বলেন। স্মৃতি রোমন্থনকালে অনেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরইমধ্যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গও বাদ যায়নি। ছাত্রলীগের দক্ষ সংগঠকের পথ বেয়ে আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী-সংগঠক ডিকেন্স আশা করছেন যে, শীঘ্রই বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় ফিরবে।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর