অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
রাজধানীর ফার্মগেট ও তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চারটি ককটেল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “এখন পর্যন্ত ৩০ জনকে আটক ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে।”
পুলিশের তথ্য
আটক: ৩০ জন
উদ্ধার: ৪টি তাজা ককটেল
অভিযোগ: রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নাশকতা চালানো হচ্ছিল
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পানি ভবনের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম।
ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর