থ্যাঙ্কসগীভিং ডে উপলক্ষে নিউইয়র্কে এবিপিসির বর্ণাঢ্য সমাবেশ

আনিসুর রহমান / অজিৎ ভৌমিক   প্রিন্ট
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৭ পূর্বাহ্ণ

থ্যাঙ্কসগীভিং ডে উপলক্ষে নিউইয়র্কে এবিপিসির বর্ণাঢ্য সমাবেশ

পরম সৃষ্টিকর্তার শোকরিয়া এবং কম্যুনিটিতে সম্প্রীতির জয়গানে ২৭ নভেম্বর বৃহস্প্রতিবার নিউইয়র্কে বিপুল উৎসাহে ‘থ্যাঙ্কসগীভিং ডে’ পালিত হলো। এ উপলক্ষে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র উদ্যোগে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সর্বস্তরের প্রবাসীগণের সমাগমে ‘টারকি ভোজ’র আয়োজন করা হয়েছিল।

থ্যাঙ্কসগীভিং ডে’র টার্কি কাটেন এবিপিসির নেতৃবৃন্দকে পাশে নিয়ে অতিথিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

পেশাজীবী সাংবাদিকগণের সাথে এতে ছিলেন মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, উত্তর আমেরিকায় সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, কবি হুমায়ূন কবির ঢালি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুৃন্নু এবং নাজিমউদ্দিন, কম্যুনিটি লিডার নাজিমউদ্দিন, ফেরদৌস খান, জসিমউদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, শাহাদৎ হোসেন রাজু, তরিকুল ইসলাম মিঠু, ডা. বিউটি প্রমুখ।

এবিপিসির থ্যাঙ্কসগীভিং ডে’র সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

‘হ্যাপি থ্যাঙ্কসগীভিং ডে’ সমস্বরে উচ্চারণের মধ্যদিয়ে টার্কি কাটার প্রাক্কালে এবিপিসির সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ ফারুক রহমানের স্বাগত বক্তব্যের পর দিবসের তাৎপর্য আলোচনায় আংশ নেন এবিপিসির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, যুগ্ম সম্পাদক অভি আজিম, প্রচার সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

থ্যাঙ্কসগীভিং ডে’র সমাবেশে কন্ঠশিল্পী কৃষ্ণাতিথি। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

এ সময় প্রেসক্লাবের সদস্যগণের মধ্যে আরো ছিলেন নুরুন্নাহার নিশা খান, অনিক রাজ, অজিৎ ভৌমিক, আদিত্য শাহীন, মিসেস খালেদা, আলমগীর কবির প্রমুখ। ডিনারের পর জনপ্রিয় শিল্পী কৃষ্ণাতিথির হৃদয় নিংড়ানো সঙ্গীতে আবিষ্ঠ ছিলেন সকলে। শুরুতে হারানো দিনের সঙ্গীত পরিবেশন করেন মো. হারুন। তবলা সঙ্গত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যন্ত্রী তপন মোদক।

থ্যাঙ্কসগীভিং ডে’র সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিবর্গ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

থ্যাঙ্কসগীভিং ডে উপলক্ষে প্রবাসীদের অন্যান্য সংগঠনের উদ্যোগেওবিভিন্নস্থানে টার্কি ভোজের আয়োজন করা হয়। সপরিবারে সকলে উপভোগ করেন দিবসটি।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us