দুর্নীতিমুক্ত বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৯ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৯ পূর্বাহ্ণ

দুর্নীতিমুক্ত বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির

ছবি সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি সরকার গঠন করলে নেতৃত্বের জন্য কঠোর নৈতিক নীতিমালা ঘোষণা করেন।

প্রধান অঙ্গীকারসমূহ:

জীবনযাপনের নীতিমালা: “কোনো মন্ত্রী-এমপি সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবেন না”

আর্থিক স্বচ্ছতা: “নেতাদের হাতে সরাসরি টাকা চালাচালি বন্ধ হবে, বরাদ্দের হিসাব জনগণের কাছে প্রকাশ করতে হবে”

যুবসমাজের প্রতি আহ্বান: “চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে”

আমিরের আবেগঘন্য় বক্তব্য:
“আমি জামায়াত নেতা নয়, ১৮ কোটি মানুষের একজন হয়ে কথা বলছি। রিকশাচালক, কৃষক, শ্রমিকসহ সকল অবহেলিত মানুষের মুক্তির জন্যই এ লড়াই,” বলেন তিনি। জুলাই বিপ্লবে শহীদ হতে না পারার আক্ষেপ প্রকাশ করে তিনি দোয়া চান: “পরের লড়াইয়ে যেন শহীদ হওয়ার সৌভাগ্য হয়।”

স্বাস্থ্যগত অবস্থা:
সমাবেশে দু’বার অসুস্থ হয়ে পড়ে গেলেও চিকিৎসা নিয়ে বক্তব্য শেষ করেন শফিকুর। “শারীরিক দুর্বলতা সত্ত্বেও আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন,” বলেন তিনি।

সমাবেশের প্রেক্ষাপট:
স্বাধীনতা-পরবর্তী সময়ে সোহরাওয়ার্দীতে জামায়াতের এটিই প্রথম একক সমাবেশ। দলটি সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ধরে।

Facebook Comments Box

Posted ৯:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us