দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৮ পূর্বাহ্ণ

দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না: মির্জা আব্বাস

ছবি সংগৃহীত

দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনাসভায় এই কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই।

যে সংস্কার মানুষের প্রয়োজন, তার বাইরে অপ্রয়োজনীয় সংস্কার দরকার নেই। নির্বাচনের বিকল্প নির্বাচন। দেশের মানুষের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন তা শেষ করেই নির্বাচন দিতে হবে।’

রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, ‘ঐক্য নষ্ট হলে আবারও বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে।

তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রশাসনে আওয়ামী লীগের যেসব দোসররা আছেন, তারা ড. ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দিচ্ছে না মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানাই।’

Facebook Comments Box

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us