‘নর্থ আমেরিকা-৮৩’র মিলনমেলার পর্যালোচনা সভা

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ০৪ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৩ পূর্বাহ্ণ

‘নর্থ আমেরিকা-৮৩’র মিলনমেলার পর্যালোচনা সভা

‘নর্থ আমেরিকা-৮৩’র মিলনমেলা পরবর্তী পর্যালোচনা সভায় অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

‘নর্থ আমেরিকা-৮৩’র মিলন মেলার আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার সভা অনুষ্ঠিত হয় ২ আগস্ট নিউইয়র্ক সিটির একটি বাসায়। এ সময় সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন সুষ্ঠুভাবে ২৬ জুলাই শনিবার সংগঠনের পুনর্মিলনী সমাবেশ সম্পন্ন করায়। সামনের দিনগুলোর কর্মসূচিকেও একইচেতনায় সম্পাদনের সংকল্প ব্যক্ত করেন এই সভায় অংশগ্রহণকারিরা।

‘নর্থ আমেরিকা-৮৩’র মিলনমেলা পরবর্তী পর্যালোচনা সভায় অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ডাঃ আনিস সিদ্দিক ও ডাঃ শাহনাজ হায়াত রত্নার বাসায় অনুষ্ঠিত এ সভায় আলোচনার মূল ইস্যু ছিল সামনের বছরের পুনর্মিলনী সমাবেশ কখন ও কোথায় হবে। এরপর ১৯৮৩ সালে এসএসসি পাশ করা ডা. শাহনাজ রত্নার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন উপস্থিত সকলে। সংগঠনের সদস্যগণের মধ্যে ছিলেন এ্যানি, আতিক,স্বপন ,বাদল, শাহীন,পাপ্পু,মনির, টুটুল দেব, কৌশিক সাংবাদিক আনিসুর রহমান .ও তার পত্নী আবিদা সুলতানা মলি প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us