নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি তরুণ উদ্যোক্তার পিৎজা দোকান উদ্বোধন

শহিদল্লাহ কাইসার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৪৫ পূর্বাহ্ণ

নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি তরুণ উদ্যোক্তার পিৎজা দোকান উদ্বোধন

যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশি তরুন ব্যবসায়ীরা ক্রমশঃ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত ৩১শে ডিসেম্বর ২০২৪, নিউইর্য়কের ম্যানহাটন ডাউনটাউন ২০ এভিনিউ এ, পিৎজার দোকান উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া।

রেনিজ, হুমায়ুন কবির, এমডি সাফায়েত হোসেন ও জাহিদুল হক এই বাংলাদেশী চারজন কর্মঠ উদীয়মান তরুণ উদ্যোক্তা ‘NYC Pizza & Fried Chicken’ দোকানের কর্ণধার। এরাই বাংলাদেশি-আমেরিকান ব্যবসায় সফলতার প্রতীক হয়ে উঠছেন। তাদের শ্রম, মেধা, পরিশ্রম, বুদ্ধি, যোগ্যতা আর সততার মধ্য দিয়ে গড়ে তুলতে চান সফল ব্যবসা প্রতিষ্ঠান।

হালাল মুখরোচক ভিন্ন ভিন্ন স্বাদের পিৎজার পাশাপাশি ওরিগ্যানো রাইস, সসি অ্যান্ড মেসি পিৎজা, জাইরো রাইস, চিকেন ভেজিটেবল পিৎজা, চিকেন বার্গার, ঘণঈ স্পেশাল টিক্কা মাশালা পিৎজা, চিজ বার্গার সহ বিভিন্ন ধরনের গার্লিক ব্রেডসহ বেশ কিছু মুখরোচক খাবার পাওয়া যাবে। অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us