নিউইয়র্কে ‘আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন’র পঁচিশ বছর পূর্তি উৎসব

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ

নিউইয়র্কে ‘আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন’র পঁচিশ বছর পূর্তি উৎসব

পুরস্কারপ্রাপ্তদের সাথে উৎসবের আয়োজক ও অতিথিবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

উত্তরবঙ্গ তথা পল্লী-বাংলার হৃদয় জুড়ানো সঙ্গীতকে প্রবাসেও লালন ও বিকাশের সংকল্প তথা বাঙালি সংস্কৃতির চিরায়ত ধারা অব্যাহত রাখার স্লোগানে ২২ নভেম্বর শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন’র পঁচিশ বছর পূর্তি উৎসব।

উৎসবের প্রেক্ষাপট উপস্থাপন করেন আহবায়ক ডা. হামিদুজ্জামান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

‘বারি গ্রুপ’র সৌজন্যে ‘ভাবের গান’ শীর্ষক এই উৎসব উৎসর্গ করা হয় জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মরহুম বিজয় সরকার ও বারি সিদ্দিকীর আত্মার প্রতি। উৎসবের আহবায়ক ডা. হামিদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন বয়েসী প্রবাসীর উপস্থিতিতে এই উৎসবের উদ্বোধন করেন ‘বারি গ্রুপ’র কর্ণধার আসেফ বারি টুটুল এবং মুনমুন হাসিনা বারি। এসময় আরো ছিলেন উৎসবের প্রধান অতিথি কাজী আজম, সম্মানীত অতিথি ফাহাদ সোলায়মান, বিশেষ অতিথি ড. সবিতা দাস, মিনা ইসলাম, সালেহ আহমেদ মানিক, কবি সালেহা এবং শক্তি ডি গুপ্তা।

উৎসবে ‘ভাবের গান’-এ ড. সবিতা দাসের নেতৃত্বে শিল্পীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ উৎসবের প্রধান সমন্বয়কারি আবু তালেব চৌধুরী চান্দু এবং সমন্বয়কারি মোহর খান অতিথিগণকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। সামনের দিনগুলোতেও বহুজাতিক সমাজে বাংলাদেশের সংস্কৃতিকে সদা হৃদয়ে জাগ্রত রাখার উদাত্ত আহবান জানান এ উৎসবের সদস্য-সচিব নূর ইসলাম বর্ষণ।

উৎসবে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

গত ২৪ বছর প্রবাসে এই উৎসব আয়োজন-পৃষ্ঠপোষকতা এবং লোক সঙ্গীতকে লালন ও বিকাশে নিরন্তরভাবে কাজ করা বিশিষ্টজনদের পুরস্কৃত করার পাশাপাশি ‘ভাবের গান’-এ অংশ নেন জনপ্রিয় শিল্পীরা। এর অন্যতম ছিলেন চন্দ্রা রায়, সবিতা দাস, ইমদাদুল হক, মোহর খান, করিম হাওলাদার, জোহরা আলিম নুপুর, ডা. নার্গিস রহমান, শাহীন, সুলতানা খানম, অঙ্কিতা বিশ্বাস, প্রিয়ন্তি পাল।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us