নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১১ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ
এবিসিডির অনুষ্ঠানে অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মূলধারায় সম্পর্ক জোরদারের মধ্যদিয়ে প্রবাসীদের আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করতে নিউইয়র্কে কর্মরত বাংলাদেশীদের সম্মাননা প্রদান উপলক্ষে ১০ অগাস্ট রোববার কুইন্স ব্রিজ পার্কে মনোরম একটি অনুষ্ঠান করলো ‘এবিসিডি’ (আমেরিকান বাংলাদেশী কম্যুনিটি ডেভেলপমেন্ট)। অনলাইনভিত্তিক ৪৪ হাজারের অধিক ফলোয়ার্সের এবিসিডি মূলধারায় কাজ করছে। বিশেষ করে ব্যালট যুদ্ধে বাংলাদেশীদের অংশগ্রহণকে আরো জোরদার করতে এবিসিডির নেতৃবৃন্দ ইতিমধ্যেই বিশেষ একটি অবস্থানকে দৃশ্যমান করতে সক্ষম হয়েছেন, যার সুফল এসেছে অতি সম্প্রতি নিউইয়র্ক সিটি মেয়র পদে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে। মুসলিম আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশী বাংলাদেশী ভোটার ঐ নির্বাচনে ভোট দিয়েছেন বলে বোর্ড অব ইলেকশনের সর্বশেষ পর্যালোচনায় উদঘাটিত হয়েছে। শুধু তাই নয়, এশিয়ান আমেরিকানদের মধ্যেও বাংলাদেশীরা দ্বিতীয় বৃহৎ শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে বলে এ অনুষ্ঠানে বক্তব্যকালে বিপুল করতালির মধ্যে উল্লেখ করেন ‘ রাইজ আপ নিউইয়র্ক’র প্রতিষ্ঠাতা এবং বাপার (বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন) প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক। এ সময় বক্তব্যকালে নিউইয়র্ক সিটি মেয়র অফিসের মানবাধিকার বিষয়ক (কুইন্স বরো) কমিশনার রাসেল রহমান বলেন, কর্মস্থল, এপার্টমেন্ট বিল্ডিং, পার্ক-চলতি পথে কেউ যদি মনে করেন যে, তিনি বৈষম্যের শিকার হয়েছেন, তেমন মানুষদের পাশে আমরা দাঁড়াই। এই বৈষম্য হতে পারে ধর্ম-বর্ণ-অঞ্চল-শিক্ষা-পেশাক-ভাষা অথবা দৈহিক গঠন প্রক্রিয়ায়। এমন পরিস্থিতির শিকাররা ৩১১ নম্বরে অথবা ২১২-৪১৬-০১৯৬ নম্বরে কল দিয়ে নিজ ভাষায় অভিযোগ দায়ের করলেই রাসেল রহমান সরব হন বলে উল্লেখ করেন। এছাড়া জ্যামাইকা এভিনিউতে অবস্থিত তার অফিসে গিয়ে অভিযোগ দিতে পারবেন বলে জানান রাসেল রহমান।
স্টেট এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিনের কাছ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকে প্রাপ্তদের সাথে এবিসিডির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এবিসিডি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান জয় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স সিভিল কোর্ট জজ হিসেবে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী এটর্নী ইভ চো গিলারগেন, থমাস রাইট ফারনান্দেজ, সিপিএ সারোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, এ আয়োজনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আব্দুর রহিম হাওলাদার, সংগঠক জে মোল্লা সানি, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, ডেমক্র্যাটিক পার্টির সংগঠক খোরশেদ খন্দকার, বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ সবিতা দাস, কম্যুনিটি লিডার ফারুক হোসেন মজুমদার, জাকির চৌধুরী সিপিএ, ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের মেম্বার আব্দুস শহীদ, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানী প্রমুখ।
এবিসিডির অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সিডিএ সরোয়ারুজ্জামান চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সকলেই নিজ নিজ অবস্থান থেকে মার্কিন ধারার রাজনীতিতে প্রবাসী বাঙালিদের সম্পৃক্ততার ক্ষেত্রে সরব রয়েছেন বলে জানান।
এবিসিডির অনুষ্ঠানে কম্যুনিটি লিডাররা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সম্প্রীতির জয়গানে সামনের দিনগুলোতেও কম্যুনিটির কল্যাণে নিরন্তরভাবে কাজের অঙ্গিকার ব্যক্ত করা হয় সমস্বরে। কম্যুনিটির সেবায় বিশেষ অবদানের জন্যে এ সময় স্টেট এ্যাসেম্বলীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় সাইদুল ইসলাম, সবিতা দাস, মোহাম্মদ সিদ্দিক, ডালিয়া চৌধুরী, আম্বিয়া বেগম, হ্যাপি চৌধুরী, রেদোয়ানা রাজ্জাক, ডালিয়া করিম, কয়েসউদ্দিন, তাসলিমা খান, মাসুম হাসান, সাজ্জাদ ইসলামকে। এ্য্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন এসব সম্মাননা সার্টিফিকেট হস্তান্তর করেন।ম।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর