সঙ্গীত-জীবনের ৫০ বছর

নিউইয়র্কে নকীব খানকে বর্ণাঢ্য সম্বর্ধনা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৩ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৪৩ পূর্বাহ্ণ

নিউইয়র্কে নকীব খানকে বর্ণাঢ্য সম্বর্ধনা

গাইছেন নকীব খান।

নিউইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা। আশির দশকের ব্যান্ড সংগীত জগতের অন্যতম সেরা তারকা নকীব খান। ৭ আগস্ট উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে সংগীত সন্ধ্যায় তিনি অংশ নেন। শো-টাইম মিউজিকের বিশেষ সহযোগিতায় এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী, ফাউমা ও কেবি মিউজিকের তত্ত্বাবধানে এই সংগীত অনুষ্ঠানটির সফলতার নেপথ্যে ছিলেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী কামরুজ্জামান বকুল, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, সাইদুজ্জামান রিড , কম্যুনিটি এ্যাক্টিভিস্ট সাকিল মিয়া ও খায়রুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সাউন্ড গিয়ারের দক্ষ কারিগরি ব্যবস্থাপনায়। আর কি-বোর্ডিস্ট নকিব খান ছিলেন যেন এক সংগীতের জাদুকর-যার সুরের মায়াজালে আবিষ্ট ছিলেন দর্শক-শ্রোতারা। এছাড়া অনবদ্য ড্রাম বাজিয়ে মুগ্ধ করেন সাইদুজ্জামান রিড।

সংগীতের বিশেষ আয়োজনে গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন কামরুজ্জামান বকুল, আফতাব জনি, তৃনিয়া হাসানসহ কয়েকজন অতিথি শিল্পী। তাদের পরিবেশনা মূল পর্বের আগে অনুষ্ঠানের আবহ তৈরি করে। দর্শক-শ্রোতারা যেন হারিয়ে যান স্মৃতির সুরেলি ভুবনে।

নিউইয়র্কে নকীব খানকে সম্বর্ধনা-সমাবেশে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

কনসার্টের মধ্যমণি নকীব খান তার অসাধারণ গায়কি-পরিবেশনায় উপহার দেন এক অনন্য সন্ধ্যা। এ উপলক্ষ্যে তার সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উদ্যাপন করতে আয়োজকরা সম্মিলিতভাবে তার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। এ সময় শিল্পীর গায়কি জীবনের প্রশংসা এবং সারাবিশ্বে বাঙালি সমাজকে গানে গানে আপ্লুত করার এই ধারা অব্যাহত রাখতে নকীব খানের প্রতি উদাত্ত আহবান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন অন্যান্যের মধ্যে ফাহাদ সোলায়মান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিয়া মোহাম্মদ দুলাল। এই উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় রিজিয়া পারভিন, ডা. এস হাসান চৌধুরী, কামরুজ্জামান বকুল , সাইদুজ্জামান রিড, ফাহাদ সোলায়মান, সাকিল মিয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us