আনিসুর রহমান/অজিৎ ভৌমিক
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৩৫ পূর্বাহ্ণ
বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দিচ্ছেন ‘নড়াইল প্রবাসী-ইউএসএ ইনক’র প্রধান উপদেষ্টা নিয়াজ মাহমুদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নড়াইল সফরকালে গত ১৮ মে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের ওপর সন্ত্রাসী হামলার জন্যে দায়ী দুর্বৃত্তরা এখনো গ্রেফতার না হওয়ায় ২৮ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্র শ্রমিক দল, যুক্তরাষ্ট্র জাসাস, নিউইয়র্ক স্টেট বিএনপির সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র বিএনপি। এতে বক্তব্যকালে যুক্তরাষ্ট্রে নড়াইলবাসীর কল্যাণে কর্মরত ‘নড়াইল প্রবাসী ইউএসএ, ইনক’র প্রধান উপদেষ্টা নিয়াজ মাহমুদ প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে নিরন্তরভাবে অবদান রাখছি প্রবাসীরা। অথচ কোন সরকারের আমলেই প্রবাসীরা যথাযথ সম্মান পাননি। বর্তমানের অন্তর্বর্তীকালিন সরকারও প্রবাসীদের অবজ্ঞা-অবহেলার দৃষ্টিতে দেখছেন। যার নগ্ন উদাহরণ নিজ এলাকায় প্রবাসের বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা সত্বেও ৭২ দিনেও দুর্বৃত্তরা গ্রেফতার হয়নি। আমরা জানতে পারছি যে, হামলাকারি দলের নেতা জাহাঙ্গির বিশ্বাসসহ অন্যেরা সদম্ভে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অপরদিকে নড়াইলের পুলিশ জানাচ্ছে যে, ওদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। নিয়াজ মাহমুদ এহেন অবস্থার অবসানে যথাযথ পদক্ষেপ না নিলে নড়াইলের প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করতে বাধ্য হবেন বলেও হুমকি প্রদান করেছেন। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারি সকলে সমস্বরে স্লোগান ধরেন, প্রবাসীদের অবহেলা মেনে নেয়া হবে না, প্রবাসীদের নিরাপত্তায় গাফিলতি চলবে না, জিয়ার সৈনিক এক হও লড়াই করো, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ইত্যাদি।
বিক্ষোভ-সমাবেশে সামগ্রিক পরিস্থিতি আলোকপাত করছেন আব্দুল লতিফ সম্রাট। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর সদস্য গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাংগীর সোহরাওয়ার্দির সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ও গগনবিদারি স্লোগানে অংশ নেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন (ভিপি), সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদ, স্টেট বিএনপির সিনিয়র নেতা এমরান শাহ রণ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কৃষিবিদ সোলাইমান, মির্জা এ আজম, যুবদল নেতা মনির হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার, সাংবাদিক আনিসুর রহমান, এনায়েত খান, জাকারিয়া অপু, জাহেদ হাসান খান প্রমুখ। নড়াইলস থেকে টেলিফোনে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বক্তব্য দেন প্রফেসর নাগিব।
বিক্ষোভ-সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য রাখেন গিয়াস আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিক্ষোভ-সমাবেশে বিপুলভাবে সাড়া দেয়ায় প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন আব্দুল লতিফ সম্রাট। তিনি অভিযোগ করেন, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের আমলেও সন্ত্রাসী-দুর্বৃত্তরা গ্রেফতার হচ্ছে না, এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। আশা করছি অবিলম্বে আমার ওপর হামলাকারি দুর্বৃত্ত চক্রের নেতা জাহাঙ্গির বিশ্বাস গ্রেফতার হবে। এ সময় নড়াইলের কয়েকজন প্রবাসী এ সংবাদদাপতাকে জানান যে, হামলাকারি জাহাঙ্গির বিশ্বাস হচ্ছেন নড়াইল বিএনপির সভাপতি, এজন্যেই পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হচ্ছে না।
বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
প্রবাসীরা আরো জানান, আব্দুল লতিফ সম্রাট দীর্ঘ প্রবাসজীবন শেষে নিজ এলাকায় ফিরে নড়াইল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থনা করতে পারেন আশংকা থেকেই জাহাঙ্গির বিশ্বাস তার দলবল নিয়ে আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহলে হামলা চালিয়েছেন। বেশ কটি মোটর সাইকেল ভাংচুর এবং সম্রাটকে রক্তাক্ত করার পর তার পকেট থেকে ওয়ালেট-সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। দলীয় নেতা কর্তৃক প্রবাসে দীর্ঘদিন বিএনপির নেতৃত্বে থাকা ব্যক্তির ওপর প্রকাশ্য হামলার সংবাদ জানার পর মে মাসের শেষ সপ্তাহে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ ছাড়াও সংবাদ সম্মেলন হয়েছে। প্রবাসে অন্য রাজনৈতিক দলের নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন সম্রাটের ওপর দলীয় দুর্বৃত্তদের হামলার সংবাদ জেনে।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর