নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৯ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ
সমিতির কর্মকর্তাগণকে পাশে নিয়ে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন মো. কাদের মিয়া। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যুক্তরাষ্ট্রের ১৪৯তম স্বাধীনতা দিবসের আমেজে ৬ জুলাই রোববার নিউইয়র্কে বীর চট্টলাবাসীর মহামিলনমেলা বসেছিল লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের ম্যাপল প্যাভিলিয়নে। চাঁটগাঁবাসীর সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে নিরন্তরভাবে কর্মরত ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র এই বার্ষিক বনভোজন ঘিরে সকল বয়েসী মানুষের মধ্যেকার আনন্দের বন্যা সবুজে সমারোহ এলাকাটিকে আরো প্রাণময় করে তুলেছিল। সম্প্রীতির বন্ধনে প্রবাসের কঠোর পরিশ্রমের দিনপঞ্জিকে দূরে ঠেলে সকলে একাকার হয়েছিলেন প্রিয় মাতৃভ’মির স্মৃতির সাগরে। প্রবাসে জন্ম অথবা বেড়ে উঠা সন্তানদেরকেও বাঙালি চেতনায় উজ্জীবিত রাখার প্রয়াসও পরিলক্ষিত হয়েছে নানাভাবে। বিশেষ করে স্বদেশের প্রিয়-পরিচিতজনের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের সংকল্প অভিভ’ত করে গোটা আয়োজনকে।
সকাল ন’টার আগেই পৌঁছে যান আয়োজক সংগঠন’র কর্মঠ এবং করিৎকর্মা স্বেচ্ছাসেবকরা। বনভোজনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন সকলে। প্যাভিলিয়নের আশপাশের এলাকাকে বর্ণিলভাবে সাজিয়ে তোলা হয়, তাবু খাঁটানো হয় নানা আঙ্গিকে। তাপদাহে অতীষ্ঠ প্রবাসীদের স্বস্তি দিতে ছিল তরমুজ স্ট্যান্ড। সবুজে ঘেরা নির্মল আনন্দদায়ক এ আয়োজনেও ছিল সংগঠনের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের জন্য বুথ। বেলা বাড়ার সাথে সাথে আসতে থাকেন অভ্যাগতরা। নানা পোশাকে নানা শহর থেকে বীর চট্টলার প্রবাসীদের জন্যে এ আয়োজন ছিল অতীতের সকল আয়োজনের চেয়ে অনেক প্রীতিময়। কেউ এসেছেন আটলান্টা থেকে, কেউবা লসএঞ্জেলেস কিংবা আটলান্টিক সিটি অথবা বাফেলো ও ফিলি থেকে। ‘কফি, কলা, ক্রুস্যান্ট দিয়ে নাস্তার ব্যবস্থা- সাথে চাঁটগাইয়া আড্ডা; আহ- সে কি এক অনুভূতি, ভাষায় প্রকাশযোগ্য ছিল না, শুধু অনুভবে অবিস্মরণীয়’-উল্লেখ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিপুল করতালির মধ্যে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রং বেরংয়ের বেলুন উড়িয়ে। উদ্বোধন করেন সন্দ্বীপ তথা চট্টগ্রাম অঞ্চলে আর্ত-মানবতার সেবায় ইতিমধ্যেই ব্যাপক খ্যাতি অর্জনকারি ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা মো. আব্দুল কাদের মিয়া। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন যে, চট্টগ্রামবাসীর সাথে যেকোনো আয়োজনে পাশে থাকতে পেরে তিনি গৌরববোধ করেন এবং নিজেকে এর অংশ মনে করেন।
গল্প আর জমপেশ আড্ডায় সময় গড়িয়ে জোহরের নামাজ একসঙ্গে অনেক মানুষ আদায় করেন খোলা মাঠে, যার সুব্যবস্থা করা হয়েছিল আগে থেকেই। নামাজের পরই দুপুরের খাবার পরিবেশন করা হয়। মাঠের এক প্রান্তে পুরুষদের জন্য, অন্য প্রান্তে মহিলা এবং শিশুদের খাবারের বুথ ছিলো। সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে সবাই খাবার গ্রহণ করেন।
খাবার পরিবেশন করেন সমিতির কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
খাবারের সময়টিকে আরো মনোমুগ্ধকর করতে ছিল গান আর কথকতার আয়োজন। গানের আসরে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন বাপ্পি সোম এবং হাসান মাহমুদ। নাসিরের পরিবেশনা ছিলো হৃদয়গ্রাহী। তবে মূল সঙ্গীত শিল্পী ছিলেন শিমুল খান, তিনি তাঁর পরিবেশনা দিয়ে পুরো পিকনিককে মাতিয়ে রেখেছিলেন এবং তার গানের সময় নাচের তালে সবাই মেতে উঠেন।
পিকনিক কমিটির সদস্য সচিব এবং সমিতির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইছা‘র পরিচালনায় বিশাল সবুজ মাঠে নানা রকমের বিনোদনমূলক খেলার আয়োজনও ছিলো। বয়সভিত্তিক দৌড়, অংকের খেলা, ফুটবল, মেয়েদের হাঁড়িভাঙা, দড়ি টানাটানি, সবকিছুতেই অংশগ্রহণকারীদের উৎসাহ ছিলো আকাশচুম্বি। আর এরিমধ্যেই তৈরী হয়ে যায় গরম গরম চা আর মুচমুচে ঝালমুড়ি।
আবারো তৃপ্তির ঢেকুর তোলেন অতিথিরা। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাবার আগে শুরু হয় আকর্ষণীয় পুরস্কারের রাফেল ড্র। পুরষ্কার ছিলো সোনার চেইন, নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকিট, ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপ(একাধিক) ইত্যাদি।
পুরস্কার বিতরণ-পর্বে সমিতির কর্মকর্তাগণের সাথে অতিথিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সকল ভেদাভেদ দূরে ঠেলে দিনব্যাপি এই আনন্দ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জুবায়ের মানিক, ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সরোয়ার জামান চৌধুরী সিপিএ, ট্রাষ্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ শামশুল আলম, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, নির্বাচন কমিশনার এবং সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক সাহাবুদ্দিন সাগর, মোহাম্মদ সেলিম হারুন, মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ হান্নান। অতিথির মধ্যে আরো ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, সন্দীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজী জাফরউল্লাহ , ডাঃ সায়েরা হক এম ডি, ইঞ্জিনিয়ার মোহামমদ ফজলুল হক, আবুল হাশেম-সিপিএ, কম্যুনিটি লিডার কাজী আশরাফ হোসেন নয়ন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাবেক উপদেষ্টা এনাম চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মুর্শেদ রিজভি চৌধুরী এবং মোহাম্মদ সেলিম, সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আবুল কাশেম চট্টলা, মোঃ নুরল আনোয়ার , কামাল হোসেল মিঠু, সাবেক সহ সভাপতি খোকন কে চৌধুরী, ব্যাংকার ফজলুল কাদের , সিপিএ শ্রাবণী, ব্যবসায়ী মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আমিন, অ্যাডভোকেট মুজিবর রহমান, আজীবন সদস্য সারওয়ার হোসেন। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন সাতকানিয়া সমিতির উপদেষ্টা মোহাম্মদ নবী চৌধুরী , খোরশেদ আলম, নাসির আহমেদ, সাতকানিয়া সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক নুরল আমিন, মিরসরাই সমিতির আবু তাহের, কাউছার আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, কক্সবাজারের রিজবি চৌধুরী, আজীবন সদস্য গোলাম মাওলা ,বাহদুর চৌধুরী, সমিতির সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম ,মতিউর রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক জামাল চৌধুরী, কাতারস্থ চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সফিক বাবু, ফারুক তালুকদার , মোহামমদ হাবিব মনোয়ার তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো: আলী নূর, সহ-সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী তারেক, মোঃ কলিমউল্যাহ, এ আজিজ সোহেল, মোঃ শফিকুল আলম, মোঃ নুরল আমিন, মোঃ তানিম মহসিন, অজয় প্রসাদ তালুকদার, ইমরুল কায়সার, মো:এনামুল হক চৌধুরী, মোঃ জাবের শফি, মোঃ আকতার হোসাইন প্রমুখ।
নানা ধরনের প্রতিক’লতা সত্বেও বনভোজনে বিপুলভাবে সাড়া দেয়ায় চট্টলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য দেন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মহম্মদ আরিফুল ইসলাম। এ সময় পাশে ছিলেন পিকনিক কমিটির আহব্বায়ক ইমরুল কায়সার, সদস্য সচিব মোহম্মদ ইছা এবং প্রধান সমন্নয়কারী মোহাম্মদ আরিফ চৌধুরী।
ছবির ক্যাপশন-চিটাগাং পিকনিক-১
সমিতির কর্মকর্তাগণকে পাশে নিয়ে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন মো. কাদের মিয়া। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-চিটাগাং পিকনিক-২
র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-চিটাগাং পিকনিক-৩
খাবার পরিবেশন করেন সমিতির কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-চিটাগাং পিকনিক-৪
পুরস্কার বিতরণ-পর্বে সমিতির কর্মকর্তাগণের সাথে অতিথিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর