নিউইয়র্কে রিয়েল অ্যাস্টেট এক্সপো ৩ মে: সুদমুক্ত ঋণ, ১% ডাউন পেমেন্ট 

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:০৪ পূর্বাহ্ণ

নিউইয়র্কে রিয়েল অ্যাস্টেট এক্সপো ৩ মে: সুদমুক্ত ঋণ, ১% ডাউন পেমেন্ট 

সহকর্মীগণকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন লিটন আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪।

গত বছরের মত এবারও ‘ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ তথা ইউএসবিসিসিআই কম্যুনিটির লোকজনের বাড়ি ক্রয়ের স্বপ্ন পূরণে সহায়তার দিগন্ত উম্মোচনে দিনব্যাপী রিয়েল অ্যাস্টেট এক্সপো’ করবে ৩ মে শনিবার।

নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১০০ জনেরও বেশি রিয়েল অ্যাস্টেট পেশাজীবী ও ৬০টি প্রতিষ্ঠান অংশ নেবে। ৩ এপ্রিল জ্যামাইকায় ইউএসবিসিসিআই’র এক সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইউএসবিসিসিআই-এর লক্ষ্য প্রবাসী বাংলাদেশীসহ সকল কমিউনিটির জন্য রিয়েল অ্যাস্টেট বাজারকে সহজলভ্য করা। এই এক্সপো শুধু লেনদেনের জায়গা নয়, এখানে মানুষ বাড়ি কেনার আগে-পরে কী করবেন, তা শিখতে পারবেন।

আরো জানানো হয়, এক্সপোতে প্রথমবারের মতো নিউইয়র্কে বাড়ি ক্রয়ে ১% ডাউন পেমেন্ট, ইসলামিক শরিয়া-সম্মত গৃহঋণ, সরকারি অনুদান, সুদমুক্ত ঋণ এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকবে। পাশাপাশি বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ এবং নতুন ক্রেতাদের জন্য হোম অউনারশিপ গাইড প্রদান করা হবে।

আয়োজকদের মতে, এটি শুধু বাড়ি কেনাবেচার মঞ্চ নয়, বরং রিয়েল অ্যাস্টেট সেক্টরে সচেতনতা তৈরির একটি উদ্যোগ। ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ’র সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক শেখ ফরহাদের পরিচালনায় বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ইসমাইল আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ আলী সিপিএ, পরিচালক মিলি ভুইয়া, লিস্টেল গ্রাটিও, হাসিব রুবিও, কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ কবির প্রমুখ।

ইভেন্টে আয়োজকদের ধারণা, ভিড় এড়াতে দর্শকদের অগ্রিম টিকেট (ফ্রি)বুক করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে িি.িঁংনপপরৎববীঢ়ড়.পড়স/ঃরপশবঃ ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us