নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৫ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:৫০ পূর্বাহ্ণ
সমাবেশে বক্তব্য রাখছেন সোমা সাঈদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আমেরিকায় বাংলাদেশীদের এগিয়ে চলার অভিযানে নয়া মাত্রা যোগ করতে চলছেন সোমা সাঈদ। কুইন্স সিভিল কোর্টের জজ হবার চার বছরের মাথায় নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলছেন সোমা সাঈদ। এ পদে তাকে মনোনয়ন দিয়েছে ডেমক্র্যাটিক পার্টি অর্থাৎ কম্যুনিটি সরব থাকলে সামনের ৪ নভেম্বরের নির্বাচনেও তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তবে এজন্যে সকলকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে এবং ২৫ অক্টোবর শুরু আগাম ভোটে ব্যালট যুদ্ধেও অবতীর্ণ হতে হবে। সর্বশেষ নির্বাচনের মত অর্থাৎ নিউইয়র্ক সিটি মেয়রের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে জোহরান মামদানি জন্যে যে ধরনের উদ্দিপনা ছিল তার চেয়ে কয়েকগুণ বাড়াতে হবে ভোট প্রয়োগে। নিকট প্রতিবেশী ভোটারদেরকেও উজ্জীবিত রাখতে হবে। কারণ, কুইন্স কাউন্টির সিংহভাগই ডেমক্র্যাট হলেও ৫ ডেমক্র্যাটকেই রিপাবলিকানদের সাথে লড়তে হবে। সে ক্ষেত্রে সকল ডেমক্র্যাটকে সংঘবদ্ধ রাখতে সক্ষম না হলে বিপদের আশংকা বাড়বে। উল্লেখ্য, ৭ আগস্ট কুইন্স কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির বার্ষিক জুডিশিয়াল কনভেনশনে সর্বসম্মতভাবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে (কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চ) ৫টি শুণ্য আসনের বিচারপতি হিসেবে ৫ জনকে মনোনয়ন দেয়া হয়। বিপুল করতালির মধ্যে এই ঘোষণা দেন পার্টির প্রেসিডেন্ট (১৩ বারের মত নির্বাচিত) কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। প্রার্থীরা হলেন ইরা গ্রিণবার্গ, সোমা সাঈদ, স্যান্দ্রা পেরেজ, ফ্রান্সেস ওয়াং এবং গ্যারি মিরেট। এ সময় কংগ্রেসম্যান মিক্স উল্লেখ করেন, কুইন্স কাউন্টি বিচারালয়ে বিশেষ এক অবস্থানে উন্নীত জজগণকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন দিতে পেরে সকলের সাথে আমিও আনন্দিত-অভিভ’ত। বর্তমানের দায়িত্ব পালনে তারা অসাধারণ সততা ও নিষ্ঠার স্বাক্ষর রাখছেন, সেই ধারায় সামনের দিনগুলোতেও আমাদের বিচার ব্যবস্থা ন্যায়-নিষ্ঠার সাথে পরিচালিত হবে বলে আশা করছি। কারণ আমরা সরকারের প্রতিটি স্তরেই স্বচ্ছ্বতা ও জবাবদিহিতায় বিশ্বাসী।
সুুপ্রিম কোর্টের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। তারা হলেন : (বাম থেকে) ফ্রান্সেস ওয়াং, স্যান্দ্রা পেরেজ, সোমা সাঈদ, কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, ইরা গ্রিণবার্গ এবং গ্যারি মিরিট। ছবি-জ্যাকব কাইয়ে।
১২ বছর বয়সে মা এবং বাবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব সৈয়দের সাথে টাঙ্গাইল থেকে যুক্তরাষ্ট্রে আসা সোমা নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল এবং কলেজে উচ্চতর শিক্ষা গ্রহণের পর নিজ মেধাগুণে কুইন্স কাউন্টি সিভিল কোর্টে জজ হিসেবে ২০২১ সালে নির্বাচিত হয়ে এই স্টেটে প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশী হিসেবে ইতিহাস গড়েছেন। এরপর আর থেমে থাকেননি। কম্যুনিটি সার্ভিসেও নিবেদিত থাকার স্বীকৃতি হিসেবে আরেকটি ইতিহাসের স্বাক্ষী হবেন বলে সকলের ধারণা। সেই ধারণাকে বাস্তবে রূপ দেয়ার সংকল্পে কম্যুনিটির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজের আহবানে গত শনিবার (১৬ অগাস্ট) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরীসহ কয়েকজন ডেমক্র্যাটের উদ্যোগে ‘বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি অব এনওয়াইসি’র ব্যানারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল করতালির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রার্থী হিসেবে এটর্নী সোমা সাঈদের বর্ণাঢ্য জীবনী উপস্থাপন করেন সভার সভাপতি এটর্নী মঈন চৌধুরী। আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক এটর্নী মঈন চৌধুরী এ সময় উল্লেখ করেন, বিশ্বের সকল দেশের আইন প্রণেতারাই নিউইয়র্ক তথা আমেরিকার বিচার ব্যবস্থার স্বাতন্ত্র্যকে অনুসরণ করেন। স্বচ্ছ্বতা ও জবাবদিহিতার ক্ষেত্রে আমাদের বিচারালয়ের খ্যাতি অটুট রাখতেই সোমা সাঈদের মত বিজ্ঞ বিচারপতির প্রয়োজনীয়তা অপরিসীম। মঈন চৌধুরী বলেন, সোমা আমাদের কম্যুনিটির জন্যে গৌরবের প্রতিক।
সমাবেশে বক্তব্য রাখছেন এটর্নী মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এ সময় সোমার উচ্ছ্বসিত প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট সিনেটর জন ল্যু, ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ গুরদিপ সিং নাড়ুলা এবং দর্জি লামা, সিভিল কোর্টের জাস্টিস প্রার্থী ইভ চো গুলেরগান, গ্যারি মিরিট, ফ্রান্সেস ওয়াই ওয়াং, কম্যুনিটি ইউনাইটেড ডেমক্র্যাটিক ক্লাবের সদস্য রিচার্ড রুলেন্স, মুসলিম আমেরিকানদের নেতা ইমাম শামসী আলী, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসিরউদ্দিন, রাইজ আপ নিউইয়র্ক’র নেতা শামসুল হক, হোমকেয়ার ব্যবসায়ী আসেফ বারি টুটুল, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, আয়োজকদের অন্যতম আনিসুল কবির জাসির ও সোহেল আহমেদ, কম্যুনিটি লিডার মিজান চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তব্যকালে সকলের প্রতি, বিশেষ করে মিডিয়ার আন্তরিক সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা জানিয়ে সোমা সাঈদ বলেন, আমার বাবা আফতাব সৈয়দ প্রবাস জীবনে সাংবাদিকতা করেছেন। তার কর্মনিষ্ঠা আমাকে উদ্বুদ্ধ করেছে মানবিক কল্যাণে। সে তাগিদে সামনের নির্বাচনেও যাতে জয়ী হতে পারি সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর