নিরপেক্ষরাও বিএনপির কাছ থেকে ভালো আশা করে: তারেক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৯ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৯ পূর্বাহ্ণ

নিরপেক্ষরাও বিএনপির কাছ থেকে ভালো আশা করে: তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষ বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন কামনা করছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে এবং ভবিষ্যতের জন্য আশাবাদী।

শনিবার দুপুরে ভার্চুয়ালি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে বক্তব্য দেন তিনি। তারেক রহমান বলেন, “এমনকি নিরপেক্ষ নাগরিকরাও এখন বিএনপির কাছ থেকে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করে। এজন্য আমাদের দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।”

তিনি গণতন্ত্রের ভিত শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, “সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই জবাবদিহিতা ও গণস্বীকৃতি অর্জন সম্ভব।”

বিএনপি নেতা রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দাবি করেন, “বর্তমানে আলোচিত সব সংস্কার প্রস্তাবই বিএনপি আড়াই বছর আগে সমমনা দলগুলোর সাথে নিয়ে উপস্থাপন করেছিল।”

তারেক রহমান বলেন, “জনগণের রায়ে সরকার গঠিত হলে আমরা সব দলকে নিয়ে এই ৩১ দফা বাস্তবায়ন করব।” এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য দেশের চিকিৎসক সম্প্রদায়কে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us