অসলোতে নোবেল পিস সেন্টারের' সামনে প্রবাসীদের বিক্ষোভ

নোবেল কমিটিতে স্মারকলিপিতে ইউনূসের দু:শাসনের ধারাবিবরণী

নরওয়ে সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ২৭ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৬ পূর্বাহ্ণ

নোবেল কমিটিতে স্মারকলিপিতে ইউনূসের দু:শাসনের ধারাবিবরণী

নরওয়ের অসলোতে নোবেল পিস সেন্টারের' সামনে প্রবাসীদের মানববন্ধন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ফ্যাসিস্ট ড. মুহাম্মদ ইউনূস তার জঙ্গি-সন্ত্রাসী বাহিনীকে দিয়ে বাংলাদেশে মানুষ হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, লুটতরাজ, মানবাধিকার লঙ্ঘন করছে-তা নোবেল কমিটির নিকট তুলে ধরতে নরওয়ের অসলোতে নোবেল পিস সেন্টারের সামনে রোববার ২৪ আগস্ট স্থানীয় সময় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় নরওয়ে আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান খান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে টেলিফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি। অন্যান্যের মাধ্যে আরো বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসিম কুমার দত্ত, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মজুমদার খোকন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইডেন আওয়ামী লীগের সভাপতি খালেদ চৌধুরী, সুইডেন আওয়ামী লীগ নেতা ড. কবির হোসেন, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল সাফা, পোল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্নু মিয়া, নরওয়ে আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ শামসসহ নরওয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরদিন সোমবার ২৫ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশে উদ্ভ’ত পরিস্থিতির আলোকে নরওয়েজীয় নোবেল কমিটির নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us