পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৭ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৯ পূর্বাহ্ণ

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

ইয়েমেনের স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক হঠাৎ করে পদত্যাগ করেছেন।

শনিবার (৩ মে) নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রতিবেদনের মতে, তিনি এক বিবৃতিতে জানিয়েছেন. তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে অন্যতম ছিল সরকার পুনর্গঠন করতে না পারা। তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করতে সীমিত ক্ষমতার কারণে নিজের ভূমিকা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

পদত্যাগের ঘোষণার পাশাপাশি, পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য তিনি দোয়া কামনা করেছেন এবং জনগণকে নতুন নেতৃত্বকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনে দুর্নীতি ও সম্পদের অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। এর পাশাপাশি, দেশটির অর্থনৈতিক সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা বৃদ্ধি পাচ্ছিল। গ্রীষ্মকালীন সময়ে প্রতিদিন প্রায় ২০ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটেও পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছিল।

Facebook Comments Box

Posted ৯:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us