পাল্টা ক্যালিফোর্নিয়াকে ক্রয়ে অনলাইন পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করছে ডেনমার্কের নাগরিকেরা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৫৭ পূর্বাহ্ণ

পাল্টা ক্যালিফোর্নিয়াকে ক্রয়ে অনলাইন পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করছে ডেনমার্কের নাগরিকেরা

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার প্রতিক্রিয়ায় ডেনমার্কের নাগরিকরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য কেনা নিয়ে ব্যঙ্গাত্মক এক আবেদনের (পিটিশন) অনলাইন প্রচার শুরু করেছে। এ আবেদনে ইতিমধ্যে ২ লাখের বেশি মানুষ সই করেছেন।
ক্যালিফোর্নিয়া কিনে নেওয়ার কিছু লাভের কথা উল্লেখ করা হয়েছে আবেদনে। বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার উষ্ণ আবহাওয়া, শক্তিশালী প্রযুক্তি, অ্যাভোকাডোর নিরবিচ্ছিন্ন সরবরাহের সুবিধা ডেনমার্কের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। আবেদন প্রচারের ওয়েবসাইটে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া হবে নতুন ডেনমার্ক। আর বিশ্বের বিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ড তখন নাম পরিবর্তন করে হয়ে যাবে ‘হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনল্যান্ড’। মিকি মাউসের মাথায় থাকবে ভাইকিং হেলমেট।

গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ডেনমার্কের সায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়াকে ‘একান্ত প্রয়োজন’ বলে বর্ণনা করেছেন। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের কর্মকর্তারা দ্বীপটি কেনার ট্রাম্পের এই আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছেন। যদিও কিছু ডেনিশ কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, প্রথমবারের চেয়ে ট্রাম্প এবার বিষয়টি আরও গুরুত্বসহকারে বিবেচনা করছেন বলে তারা আশঙ্কা করছেন।

ওদিকে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়েও বিতর্ক ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষ করে দ্বীপটির স্বাধীনতা আন্দোলন নিয়ে বাড়তে থাকা জল্পনা ঘিরে। নতুন বছরের ভাষণে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দ্বীপটির ‘ঔপনিবেশিকতার শৃঙ্খল’ থেকে মুক্তি পাওয়া উচিত, যদিও ভাষণে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us