প্রবাসী মুক্তিযোদ্ধা ড. সুলতান আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৮ পূর্বাহ্ণ

প্রবাসী মুক্তিযোদ্ধা ড. সুলতান আহমেদ আর নেই

ড. সুলতান আহমেদ।

বিশ্বব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটির প্রাক্তন চেয়ারম্যান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে মার্কিন মুল্লুকে সাহসী ভ’মিকায় নিবেদিত থাকা ড. সুলতান আহমেদ ওয়াশিংটন ডিসিতে ১৩ অগাস্ট বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর। তিনি স্ত্রী, একপুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার ভিয়েনায় বসবাসরত ড. সুলতান দীর্ঘদিন থেকে কিডনী রোগে ভুগছিলেন।

ড. সুলতানের পুত্র স্বপনের উদ্ধৃতি দিয়ে প্রবীন প্রবাসী ড. আশরাফ আহমেদ ১৪ অগাস্ট বৃহস্প্রতিবার এ সংবাদদাতাকে জানান, সপ্তাহে তিনদিন তাকে ডায়ালাইসিস করতে হতো। ড. আশরাফ আরো জানান, একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ব্যবহারের জন্যে পাক-বাহিনীকে মার্কিন প্রশাসন যে সামরিক অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্র বোঝাই জাহাজটি ম্যারিল্যান্ডের বাল্টিমোরে আটকে দিতে অসমসাহসী ভ’মিকা পালনকারির অন্যতম এই সুলতান আহমেদ সে সময় পিএইচডির ছাত্র ছিলেন। স্ত্রী এবং শিশু সন্তান সাথে নিয়েই মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে কাজ করেছেন সুলতান আহমেদ।

রাজশাহীর সন্তান, ওয়াশিংটন মেট্র এলাকার প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সাবেক সভাপতি ড. সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, শতদল সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট কবির কিরণ, খ্যাতনামা অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলাম। ড. আশরাফ আহমেদ জানান যে, মানবতার কল্যাণে নিয়োজিত ছিলেন ড. সুলতান। তিনিও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us