নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৫ পূর্বাহ্ণ
মেরিল প্রথম আলো পুরস্কার’র সেরা গায়ক এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান এবার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে প্রায় ২৫টি কনসার্টে পারফর্ম করছেন। প্রীতমের উত্তর আমেরিকা সফর শুরু হয়েছে ৩১ মে ডালাস থেকে, আর শেষ হবে ৩১ আগস্ট বাফেলোতে। এর মধ্যে তিনি নিউইয়র্ক, নিউজার্সি, অস্টিন, হিউস্টন, মায়ামি, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, লসঅ্যাঞ্জেলেস, বস্টন, মনট্রিয়েল, ক্যালগেরি, ওয়াশিংটন ডিসি, মিশিগান, সিয়াটল, আটলান্টাসহ বাঙালি অধ্যুষিত প্রায় সকল শহরে কনসার্টে অংশ নেবেন। সাথে রয়েছেন তার বড় ভাই জনপ্রিয় গায়ক প্রতিক হাসান।
জনপ্রিয়তার শিখরে থাকা প্রীতম হাসান নিউইয়র্কে গান গাইবেন ১৫ জুন সন্ধ্যা ৭ টায় লাগোয়ার্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে। ‘প্রীতম হাসান লাইভ ইন নিউইয়র্ক’ শিরোনামে এই কনসার্ট আয়োজন করবে দেশী মিউজিক এ্যান্ড এন্টারটেইনমেন্ট। সহযোগিতায় রয়েছে প্রিয়জন ফিল্মস্ ও টোস্টার প্রোডাকশন।
আয়োজক জামান মনির জানান, আমি দীর্ঘ ২০ বছর ধরে এমন শো’র আয়োজন করে আসছি। প্রীতমের হাসানের মত এতো দর্শক উন্মাদনা আর কাউকে দেখিনি। আমি এখনও আমেরিকা কানাডার বিভিন্ন শহর থেকে ফোন পাচ্ছি, তারা প্রীতম হাসানের কনসার্ট দেখতে চায় কিংবা আয়োজন করতে চায়।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর