প্রীতির বন্ধনে পাবনাবাসীর বনভোজন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৭ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৯ পূর্বাহ্ণ

প্রীতির বন্ধনে পাবনাবাসীর বনভোজন

সম্প্রীতির আহ্বান ও কমিউনিটির কল্যাণে আত্মনিয়োগের অঙ্গীকার নিয়ে ১৬ অগাস্ট শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাসী পাবনাবাসীর বনভোজন। বেলমন্ট লেক স্টেট পার্কের মনোরম পরিবেশে এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরাও অংশ নেন।

পাবনাবাসীর পিকনিকে পড়ন্ত বিকেলে মুড়ি-ভর্তার জন্যে লাইন। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

‘প্রবাসী পাবনা অব ইউএসএ’-এর ব্যানারে আয়োজিত বনভোজনে প্রবাসীদের মধ্যে কমিউনিটিভিত্তিক ঐক্যের আকুতি স্পষ্ট হয়ে ওঠে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আওয়াল।

সমাজ-সেবায় অনন্য অবদানের জন্যে মো. কাদের মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

দুপুরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘ওউক প্যাভিলিয়ন’-এ বনভোজনের উদ্বোধন করেন বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী ও রাজনীতিক, ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা মো. কাদের মিয়া। তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

পাবনাবাসীর পিকনিকে দুপুরের খাবার পরিবেশনা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বনভোজন কমিটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য-সচিব মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।

পাবনাবাসীর পিকনিকে দুপুরের খাবার পরিবেশনা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

সকালে অংশগ্রহণকারীরা নিজ নিজ গাড়ি ও ভাড়া করা বাসে বনভোজনস্থলে পৌঁছালে নাস্তার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বয়স্কদের খেলাধুলা ও নারীদের বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

পাবনাবাসীর পিকনিকে দুপুরের খাবার পরিবেশনা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আসেফ বারি টুটুল, আমিনুল ইসলাম মিঠু এবং বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। তারা প্রবাসী পাবনাবাসীর ঐক্য ও কল্যাণমূলক ভূমিকার প্রশংসা করেন।

পাবনাবাসীর পিকনিকে দুপুরের খাবার পরিবেশনা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

দুপুরে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশনের পাশাপাশি ফিরনি, চা-কফি ও তরমুজ পরিবেশন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র, যেখানে বিমান টিকিট, স্বর্ণের চেন, ল্যাপটপ ও টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

পাবনাবাসীর পিকনিকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

সারাদিনের আনন্দঘন পরিবেশ শেষে সন্ধ্যায় সবাই কর্মব্যস্ত জীবনে ফেরেন। তৃপ্তি ও স্মৃতির বন্ধনে আবদ্ধ হয়ে বনভোজনের সমাপ্তি ঘটে।

পাবনাবাসীর পিকনিকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ আলী। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

প্রবাসী পাবনাবাসীরা জানান, এমন মিলনমেলা তাদের কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us