কানাডা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৫২ পূর্বাহ্ণ
চেয়ারম্যান জাহিদ হোসেন পিন্টু (বামে) ও সেক্রেটারি রহিম র্যাল নিহাল।
মন্ট্রিয়লে অনুষ্ঠিত ৩৯তম ফোবানার নির্বাচনে জাহিদ হোসেন পিন্টু (ক্যালিফোর্নিয়া) চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ সেক্রেটারী হয়েছেন নেহাল রহিম ( টেক্সাস)। ৩১ আগষ্ট অনুষ্ঠিত গোপন ব্যালটের এ নির্বাচনে বিজয়ী অপর কর্মকর্তারা হলেন : ভাইস চেয়ারম্যান-জিয়াউল হক (মন্ট্রিয়ল), কোষাধ্যক্ষ-সাহিদা সিকদার হাই ( নিউইয়র্ক), এজিএস আমিনুল জিলানী কলিন্স (নিউইয়র্ক)। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বেদারুল ইসলাম বাবলা। কমিশনের সদস্য কাজী মশহুরুল হুদা ও ইকবাল কবির এ সময় মঞ্চে ছিলেন। নির্বাচন কমিশনার আরও ঘোষনা করেন যে, আগামী বছর লেবার ডে উইকেন্ডে ৪০তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে ফ্লোরিডার ওরল্যান্ডো সিটিতে। ফোবানার আলো ঝলমল মঞ্চে ৪০ তম কনভেনশেনের পতাকা হস্তান্তর করা হয় হোস্ট সংগঠনের কর্মকর্তার হাতে বিপুল করতালির মধ্যে।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর