ফ্লোরিডায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাখ্যানের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ

ফ্লোরিডায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাখ্যানের র‌্যালি

শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান এবং ইউনূসকে রুখে দাঁড়ানোর আহবানে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সাজানো ফাঁসির রায়ের প্রতিবাদে ১৯ নভেম্বর বিকেলে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে লেকওয়ার্থে অবস্থিত ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শনের পর ভেতরে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন ইউএস আওয়ামী লীগের (দক্ষিণ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। সভাপতিত্ব করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ। সভা পরিচালনা করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিব উদ্দিন । আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ-পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য সাজ্জাদ হাসান, ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি ইমতিয়াজ, রানা খান, লিটন খান, শেখ বাবুল, মোঃ দিদারুল আলম, মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের নেতা ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আনোয়ার খান দিপু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, ইফতেখার চৌধুরি রিংকু, আলি আক্কাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক,বীর মুক্তিযোদ্ধা কাজি শাফায়েত , মাজেদুল হক আদর, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমি খা, সহ-সভাপতি ডলি আহম্মেদ, লিনা হক, দাস সরাত, এরিনা খান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন, সহ-সভাপতি ডাঃ শাহীন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান এবং ইউনূসকে রুখে দাঁড়ানোর আহবানে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের মানববন্ধন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

আলোচনাকালে প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, অবৈধ ইউনূস সরকারের অবৈধ রায় মানি না। বঙ্গবন্ধুকে হত্যার পর জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বহুবার ষড়যন্ত্র করে সফল হয় নাই। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে । দুঃসময়ে প্রবাস থেকে যে যেভাবে পারেন এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ফজলুর রহমান।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us