তৌহিদুল ইসলাম খান
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫৩ পূর্বাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। ছবি-জাগো প্রহরী।
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের এক আলোচনা সভা ১৬ ডিসেম্বর ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টের মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিব উদ্দীন ও যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম খান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ ) সভাপতি বীর মুক্তিযোদ্বা এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালীর হাজার বছরের অর্জন । জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি মহান মুক্তিযুদ্ধে রাশিয়া ও ভারতের প্রত্যক্ষ সাহায্য ও সারা বিশ্বের জনগণের সমর্থনকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন, এখন যে বাংলাদেশ সুদী ইউনুসের নেতৃত্বে “রিসেট বাটন” তকমায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
এতে আরো বক্তব্য করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি সালমা রহমান মিনু, নাফিজ আহমদ, ইমতিয়াজ হাসান, রানা খান, শেখ বাবুল এবং এম রহমান জহির, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, যুগ্ম সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, সাদস্যিক বিষয়ক সম্পাদক আজমা আক্তার রুবি,
সাংস্কৃতিক সম্পাদক মিম খান, আইশা সিদ্দিকি, নাজমুন নাহার, শিলা দাস, সেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম, সাজ্জাদুর রহমান বাপ্পী, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হোসাইন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদ, নিলা হক, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক এরিনা খান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াাত ও দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বাবুল।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর