বকেয়া ২৪ হাজার ডলারবিল্ডিং ম্যানেজারকে খুনের দায়ে গৃহকর্তৃ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১:১৭ অপরাহ্ণ

বকেয়া ২৪ হাজার ডলারবিল্ডিং ম্যানেজারকে খুনের দায়ে গৃহকর্তৃ গ্রেফতার

বকেয়া ২৪ হাজার ডলারের ভাড়া আদায় করতে গিয়ে খুন হওয়া বিল্ডিং সুপারভাইজারের নাম হোযে পলিটো (৪৫)। তাকে হত্যা করেছেন এপার্টমেন্টের বাসিন্দা স্যান্দ্রা কটো নাভারো (৪৮)। স্যান্দ্রাকে বৃহস্প্রতিবার গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির কুইন্সে কিউ গার্ডেন হিল্স এলাকার বহুতলা একটি এপার্টমেন্ট ভবনের ম্যানেজার পলিটোকে মঙ্গলবার হত্যার পর বেডের নীচে গার্বেজ ব্যাগে ভরে রাখা হয়েছিল। পরদিন অপরাহ্নে পুলিশ লাশটি উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে নাম প্রকাশ করেনি। মালিকের নির্দেশে ঐ এপার্টমেন্টে বকেয়া ভাড়ার তাগিদ দিতে গিয়ে ভাড়াটে কর্তৃক নৃশংসভাবে খুন হওয়ার সংবাদে ক্ষুব্ধ-প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র। পুলিশ জানায়, ভাড়াটে মহিলাটি বিল্ডিং ম্যানেজারকে খুনের সময় তার স্বামী বাসায় ছিলেন না। এজন্যে তাকে বিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। স্যান্দ্রা কটোর বিরুদ্ধে হত্যার অভিযোগসহ হত্যাকান্ডের তথ্য-উপাত্ত নষ্ট করা ও মারনাস্ত্র রাখার কথাও উল্লেখ করা হয়েছে দায়েরকৃত মামলায়।

গার্বেজ ব্যাগভর্তি লাশ উদ্ধার করে পুলিশ। ছবি-এনওয়াইভয়েস২৪।

নৃশংসতার শিকার বিল্ডিং ম্যানেজারের স্ত্রী বৃহস্প্রতিবার হাড় কাঁপানো শীতের মধ্যেই অকুস্থলে এসে প্রচন্ড ক্ষোভ দেখিয়ে গ্রেফতারকৃত স্যান্দ্রাকে বলতে থাকেন, দায়িত্ব পালন করতে যাওয়া মানুষটিকে এভাবে হত্যা করে কী ফায়দা পেলেন? এটা কী কোন সুস্থ্য মানুষের কাজ? তিনি সব সময়ই মানুষের উপকার করেছেন। কখনো কারো সাথে কটু কথা বলেননি। এরপর নিকটস্থ ১০৭ নম্বর প্রেসিঙ্কটে গিয়েও গ্রেফতারকৃত মহিলাকে ভৎর্সনা করেন এবং দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে, তদন্ত কর্মকর্তারা জানান যে, তার মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। ঘাড়েও ছুরিকাঘাতের ক্ষত এবং হাঁটুৃও নীচে কাটা হয়।

নিহত বিল্ডিং ম্যানেজার। ছবি-এনওয়াইভয়েস২৪।

এ সংবাদ লেখা পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। জানা গেছে, খুন হওয়া ব্যক্তিটি প্রায় ৩০ বছর যাবত এই বিল্ডিংয়ের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কখনো কারো সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হননি বলে অন্য ভাড়াটেরা জানান।

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us