বর্ণিল আয়োজনে বিডিইয়র্কের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

আনিসুর রহমান   প্রিন্ট
শনিবার, ০১ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১৫ পূর্বাহ্ণ

বর্ণিল আয়োজনে বিডিইয়র্কের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকটে নিপতিত বাংলাদেশের মত এ প্রবাসও। এহেন অবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশী আমেরিকানদের উচ্ছ্বল গতিতে এগিয়ে চলাকে আরো উৎসাহিত করার উদাত্ত আহবানে নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা ‘বিডিইয়র্ক’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি বুধবার। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে নাচ, গান, শুভেচ্ছা বক্তৃতা, কেক কাটা আর নৈশভোজের মধ্য দিয়ে সম্পন্ন এ অনুষ্ঠানে যোগ দেন বীর মুক্তিযোদ্ধাগণ, কূটনীতিক, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, শিল্পীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এ সময় ছোট, বড় সব বয়সী মানুষের পদচারণায় অনুষ্ঠানস্থলে এক উৎসবের আমেজ বিরাজ করে।

নিউ অ্যামেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলমের সভাপতিত্বে ও শারমিনা সিরাজ সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিডিইয়র্ক সম্পাদক শাহ ফারুক রহমান।

সম্পাদককে পাশে নিয়ে অতিথিরা কেক কাটেন। ছবি-এনওয়াইভয়েস২৪।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবিতা দাস পরিচালিত বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা। এছাড়া গেস্ট অব অনর হিসাবে বক্তৃতা করেন নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রতিদিন নর্থ আমেরিকা এডিশনের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, আজকাল এর ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, অধ্যাপিকা হুসনে আরা, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজি আজম, লায়ন আহসান হাবিব, ডেমোক্রেট নেতা ফাহাদ সোলায়মান, নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান ও সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ।

সম্পাদককে পাশে নিয়ে বীর মুক্তিযোদ্ধারা কেক কাটেন। ছবি-এনওয়াইভয়েস২৪।

এ সময় বক্তারা বলেন, প্রবাসে কঠিন বাস্তবতার মধ্যে থেকে একটি অনলাইন পত্রিকাকে ৫টি বছর টেনে নেয়া সহজ কথা নয়। কিন্তু অনলাইনটির সম্পাদক ও প্রকাশক শাহ ফারুক রহমান সেই দুরূহ কাজটি নিষ্ঠার সাথে করেছেন । আজ এই সংবাদ মাধ্যমটির ৫ বছর পূর্তিতে আমরা তাঁকে স্বাগত জানাই। তাঁরা বিডিইয়র্কের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সবাই ভবিষ্যতে বিডিইয়র্কের পাশে থাকার অঙ্গীকারও করেন।

পরে উপস্থিত ছোট বড় সবার তুমুল করতালিতে অতিথিগণ বিডিইয়র্কের পাঁচ বছর পূর্তির বিশাল কেকটি কাটেন। সেই সঙ্গে আগত অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, চন্দন চৌধুরী, রোজি আজাদ ও মোস্তফা অনিক রাজ। শিল্পীদের একের পর এক গান দর্শকদের মোহিত করে। আর তাইতো অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত।

পরে সবাইকে কাচ্চি বিরিয়ানিতে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us