বহুজাতিক সমাজে অভিবাসী ক্ষমতায়নে অবদানের এওয়ার্ড পেলেন নারী সংগঠকরা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৫৫ পূর্বাহ্ণ

বহুজাতিক সমাজে অভিবাসী ক্ষমতায়নে অবদানের এওয়ার্ড পেলেন নারী সংগঠকরা

নারী দিবসের সমাবেশে নারী ক্ষমতায়ন ও বাঙালি সংস্কৃতির সাথে ভিন্ন ভাষা-ভাষীদের পরিচিত করতে নিরন্তরভাবে অবদানের জন্যে আল্পনা গুহকে বিশেষ সম্মাননা-স্মারক প্রদান করা হয়। ছবি-এনওয়াইভয়েস২৪।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউইয়র্কের খ্যাতনামা নারীদের বিশেষভাবে সম্বর্ধনা দিয়েছে ‘ত্রিভেনী টাইমস’। ৮ মার্চ কুইন্সের করোনায় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সম্ববর্ধিত নারীর মধ্যে গাইনিজ আমেরিকান শুকরানি ধনপত, ড. মরিয়ম সিংহ, শ্রেয়া গিরি, ম্যাসেস দেবি গুরুং, ড. জুলিথ নারায়েন, ড. হেলেন আরটেগা, বাংলাদেশী আমেরিকান আল্পনা গুহ প্রমুখ ছিলেন। বিপুল করতালির মধ্যে বিশেষ সম্মানা ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তরের আগে হোস্ট মিডিয়ার কো-ফাউন্ডার নবরাজ কেসি বলেন, এটি হচ্ছে ১১৫তম আন্তর্জাতিক নারী দিবস। নারীরা যতবেশী সম্মানীত হবেন, ততই বেগমান হবে পরিবার থেকে সমাজ হয়ে গোটা রাষ্ট্র। বহুজাতিক এ সমাজে দক্ষিণ এশিয়ানদের আমেরিকান স্বপ্ন পূরণের পথে নিরন্তরভাবে কর্মরত এই নারী সংগঠকরা সামনের দিনগুলোতে আরো অনেকের জন্যে অন্রপ্রেরণা হয়ে থাকবেন বলে আশা করছি। এ সময় পাশে ছিলেন পূর্ণা বি লামা।

নারী দিবসের সমাবেশে বিশেষ সম্মাননাপ্রাপ্ত নারীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

নারী দিবসের তাৎপর্য আলোকপাতের পাশাপাশি আমেরিকান স্বপ্ন পূরণের পথে অভিবাসী সমাজের কর্মনিষ্ঠার প্রশংসা করেন স্টেট সিনেট, অ্যাসেম্বলী এবং নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সংস্থার নিবেদিতপ্রাণ কর্মীরা। বিশেষ করে ত্রিভেনি টাইমসের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সকলে আশা প্রকাশ করেছেন।

নারী দিবসের সমাবেশে অনুপ দাস ড্যান্স একাডেমির শিশু শিল্পীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

এধরনের সমাবেশের মধ্যদিয়ে প্রকারান্তরে অভিবাসী সমাজের মধ্যেকার সম্প্রীতির বন্ধনকে আরো সুসংহত করা সম্ভব বলে মন্তব্য কোন কোন বক্তার।

নারী দিবসের সমাবেশে অনুপ দাস ড্যান্স একাডেমির শিশু শিল্পীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

সাংস্কৃতিক পর্বে ফিলিপাইন, নেপালি, ইন্দোনেশিয়ান, ভিয়েতনামের পাশাপাশি বাংলাদেশীরাও অংশ নেন। অর্থাৎ অনুষ্ঠানের ফাঁকে নৃত্যগীতের আসর উপস্থিত সকলকে নিজ নিজ মাতৃভ’মির সংস্কৃতির ফল্গুধারায় আন্দোলিত করেছে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় অনুপ দাস ড্যান্স একাডেমির পরিবেশনা। সুমিত্রা সেনের সাবলিল সঞ্চালনায় অনামিকা ও গনেশ ভৌমিকের সহযোগিতায় এবং আল্পনা গুহের সার্বিক তত্ত্বাবধানে নৃত্যগীতের মনোজ্ঞ এ আসরে অংশ নেয় অনূপ দাস ড্যান্স একাডেমির ছোট্টমনি শ্রাবণ্য, সংযুক্তা এবং আদ্রিকা। চিরায়ত বাংলার অবয়ব উপস্থাপনকারি রবি ঠাকুরের ‘আয় সবে সহচরী-হাতে হাত ধরি’ এবং কমল রায়ের কথা ও কমল দাশগুপ্তের সুরে ‘আমি বনফুল গো’র সাথে নাচের এ পর্বটি বহুজাতিক এ উৎসবের সকলকে অভিভ’ত করে। এ সময় প্রদত্ত বক্তব্যে আলপনা গুহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান নারী জাগরণের প্রতি সকলের অকুন্ঠ সমর্থনের জন্যে।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us