নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ২:৩০ অপরাহ্ণ
ছবির ক্যাপশন-ইউএস স্টেট ডিপার্টমেন্ট
‘দেশীয় রাজনীতি পরিহার করে মার্কিন রাজনীতিতে আরো জোরালোভাবে জড়িয়ে পড়তে হবে। ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনী কর্মকান্ডে। কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেই বহুজাতিক এ সমাজে কম্যুনিটিভিত্তিক হিস্যা আদায়ের পথ সুগম হবে’-এমন কথা বলেছেন জর্জিয়া স্টেট সিনেটে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত সিনেটর শেখ রহমান। বারবার নির্বাচিত সিনেটর শেখ রহমান আরো বলেছেন, ‘আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করতে হলে বাংলাদেশী রাজনীতি পরিহার করার বিকল্প নেই। নতুন প্রজন্মকেও তা অনুধাবন করতে হবে। এটা সময়ের দাবি। এখোন যুক্তরাষ্ট্রের বহু সিটিতে বাংলাদেশী আমেরিকানের সংখ্যা বেড়েছে। অথচ মার্কিন রাজনীতিতে তেমনভাবে অসন গাড়তে সক্ষম হইনি। এই সংকট কাটিয়ে উঠার বিকল্প নেই বলে উল্লেখ করেছেন কিশোরগঞ্জের সন্তান সিনেটর শেখ রহমান।
লসএঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেডে সিনেটর শেখ রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪।
২৬ এপ্রিল অপরাহ্নে ক্যালিফোর্নিয়া স্টেটের লসএঞ্জেলেস সিটিতে ‘বাংলাদেশ ইঊনিটি ফেডারেশন অব লসঅ্যাঞ্জেলেস’ (বাফলা) আয়োজিত ১৮তম ‘বাংলাদেশ ডে প্যারেড’ উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিনেটর শেখ রহমান। পরদিন ২৭ এপ্রিল ভার্জিল হাই স্কুল খেলার মাঠে ২ দিনব্যাপী সাংস্কৃকিত অনুষ্ঠান ও লিটল বাংলাদেশ এলাকায় অনুষ্ঠিত প্যারেডে সিনেটর ছিলেন গ্র্যান্ড মার্শাল। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এবারের উদ্বোধনী পর্বটি ছিল অন্য বারের তুলনায় কম জাঁকজমকপূর্ণ। অংশগ্রহণকারি সংগঠনের সংখ্যাও আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমদিন স্থানীয় শিল্পীরা সংগীত ও নিত্য পরিবেশন করে। এদিন লোকসমাগম ছিল খুবই কম। সকালে এক পশলা বৃষ্টি হওয়ার কারণে বিকালে ছিল কনকনে শীত।
লসএঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেডে আওয়ামী লীগ সমর্থিতরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
প্রতিবছর বাফলার সব সংগঠন অংশ নিলেও এবার বেশ কয়েকটি অংশ গ্রহন করেনি। যেসব সংগঠন অংশ গ্রহন করেছে তারাও ছিল সাদামাটা। তবে বাংলাদেশ আওয়ামী লীগের অংশ গ্রহন ছিল চোখে পড়ার মতো।
ক্যালিফোর্র্নিয়া স্টেট আওয়ামী লীগ ও এর সবগুলো অঙ্গ সংগঠন একত্রে যোগদান করায় প্যারেডে আওয়ালীগের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। প্রতিবছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বর্ণিল ছবিসহ উপস্থিত থাকলেও এবার তারা অজ্ঞাতকারণে অংশ গ্রহন করেনি।
লসএঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধনী পর্বে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা উত্তোলন করেন সিনেটর শেখ রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪।
সমাপনী দিবসে বাংলাদেশ থেকে আসা শিল্পী সেলিম চৌধুরী, জিনাত আরা মুন্নী, বাউল সম্রাট শফিমন্ডল, নোভা, লাবনী, ফিরোজ এবং মাটি ব্যান্ড গান পরিবেশন করেন। বাফলার সভাপতি রোশনি আলম এবং সেক্রেটারি আঞ্জুমানআরা শিউলির সার্বিক তত্ত্বাবধানে দুদিনের অনুষ্ঠান উপস্থাপনা করেন আনিসুর রহমান মিলন, আন্জুমানওয়ারা শিউলী, রোশনী আলম, নজরুল আলম প্রমুখ। শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোতিায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিবছর ‘অপরাজিত” নামে একটি স্মরনিকা প্রকাশ করা হয় এবং অনুষ্ঠান শেষে তা সকলের মধ্যে বিতরণ করা হতো। এবারও স্মরণিকাটি প্রকাশিত হয়েছে কিন্তু তা বিতরণ করা হয়নি। এ নিয়ে নানা রকমের গুঞ্জন রয়েছে।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর