অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৩৭ পূর্বাহ্ণ
অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, সৌদির বৃহৎ এলএনজি সরবরাহকারী কোম্পানি আরামকো বাংলাদেশকে বাজার মূল্যের চেয়ে কম দামে এলএনজি সরবরাহ করবে।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
এসময় রেজওয়ানা হাসান বলেন, ‘বর্তমানে বাংলাদেশে দুটো দেশ থেকে এলএনজি আনা হচ্ছে। তবে গত কয়েকদিন আগে বিদ্যুৎ উপদেষ্টা সৌদি আরব সফর করেন এবং তার সফরের সময়ে সৌদি আরবের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী কোম্পানি আরামকোর সঙ্গে আলোচনা হয়। তারা বাজার মূল্যের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।’
এ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ প্রমুখ।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর