বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০২ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

ছবি সংগৃহীত

বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও অর্থ বিল অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের অধীনে এবারই প্রথম সংসদ ছাড়াই জাতীয় বাজেট অনুমোদন করা হলো। রাজনৈতিক অচলাবস্থার কারণে সংসদ কার্যকর না থাকায় বাজেট জাতীয় সংসদে উত্থাপন না করে সরাসরি উপদেষ্টা পরিষদের মাধ্যমে অনুমোদনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ও ব্যয়ের কাঠামো, রাজস্ব লক্ষ্যমাত্রা, করনীতিসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকগুলো তুলে ধরা হয়েছে। বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাসের নজির তৈরি করেছে।

বৈঠকে বাজেট বাস্তবায়নের রূপরেখা ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয় বলে সভা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us