বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৪ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি কর্মসূচি সই হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন।

যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হলো
সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি।

যৌথ বাণিজ্য কর্মপরিষদ (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) গঠন।

দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও এপিপিসি’র মধ্যে সহযোগিতা।

বিআইআইএসএস ও আইএসএসআই’র মধ্যে গবেষণা সহযোগিতা।

বাংলাদেশ-পাকিস্তান সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি)।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

সফরের অন্যান্য কর্মসূচি
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফর উপলক্ষে সরকারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেল ৪টা ১৫ মিনিটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফর শেষে রোববার রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।

Facebook Comments Box

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us