বাংলাদেশ সোসাইটির ‘সুবর্ণজয়ন্তি’র আহবায়ক মহিউদ্দিন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ সোসাইটির ‘সুবর্ণজয়ন্তি’র আহবায়ক মহিউদ্দিন দেওয়ান

উত্তর আমেরিকায় প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র ৫০ বছর পূর্তি তথা ‘সুবর্ণজয়ন্তি’ উদযাপনের ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের মাসিক সভা ৪ মে রোববার বাংলাদেশ সোসাইটির ভবনে অনুষ্ঠিত হয় এবং সে সময়েই এ পরিকল্পনার কথা জানানো হয়। এসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন-অর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

সোসাইটির ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ানের নেতৃত্বে। এ কমিটির অপর কর্মকর্তারা হলেন : সদস্য-সচিব আবুল কালাম ভূঁইয়া (সহ-সাধারণ সম্পাদক) এবং প্রধান সমন্বয়কারী হারুন-অর রশিদ (চেয়ারম্যান)। শিগগিরই আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে এবং এতে সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে সকল প্রবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us