বিজয় মানে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ৮:৫৪ পূর্বাহ্ণ

বিজয় মানে

কবি: সুফিয়ান  আহমদ  চৌধুরী

বিজয় মানে নতুন সকাল
রাঙা ভোরের হাসি,
বিজয় মানে ফুল বাগানে
হরেক ফুল রাশি।

বিজয় মানে  আলোর বান
মনটা সুখে জুড়ে,
বিজয় মানে পাখ পাখালি
ডাকছে সুরে সুরে।

বিজয় মানে পতাকা  উড়ে
জয়ের সুখে সুখে,
বিজয় মানে ছেলেরা খেলে
কতই খুশি মুখে।

বিজয় মানে আকাশ  নীলে
ঘুড়ির মেলা ভিড়,
বিজয় মানে চাষির কত
শান্তি সুখের নীড়।

বিজয় মানে শিশির  ভেজা
ওড়ছে ফড়িং  ঘাসে,
বিজয় মানে রঙিন কী যে
মধুর স্বপ্ন ভাসে।

বিজয় মানে মনের সুখে
বাউল গায় গান,
বিজয় মানে রাখাল মাঠে
দেয় তো বাঁশি টান।

বিজয় মানে দীঘির জলে
শাপলা ফুল দুলে,
বিজয় মানে বিজয় মিছিল
হাঁটছে মন খুলে।

বিজয় মানে জয়োধ্বণি
জয় বাংলার জয়,
বিজয় মানে স্বাধীন সুখে
নেই তো দুঃখ ভয়।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us