বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৪ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে উত্তরপশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড। কর ও অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের সম্প্রতি প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য জানানো হয়।

আয়ারল্যান্ডের পাসপোর্টের স্কোর ১০৯, যা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ প্রদান করে। এই অবস্থানে পৌঁছানোর জন্য নোমাড ক্যাপিটালিস্ট পাঁচটি প্রধান সূচক – ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ, ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবনযাত্রার মান – এসব বিষয় মূল্যায়ন করেছে।

এদিকে, বাংলাদেশের পাসপোর্ট ১৮১তম অবস্থানে রয়েছে, যার স্কোর ৩৮। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৫০টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

নোমাড ক্যাপিটালিস্টের তালিকায় বাংলাদেশের অবস্থান নেপালের (৩৯.৫ স্কোর) ঠিক পরে এবং মিয়ানমারের (৩৭.৫ স্কোর) ঠিক আগে। ভারতের অবস্থান ১৪৮তম (৪৭.৫ স্কোর) এবং পাকিস্তান ১৯৫তম (৩২ স্কোর) স্থানে রয়েছে।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট গত বছর ২০২৩-এর মার্চ মাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছিল। বর্তমানে আমিরাতের পাসপোর্ট দশম স্থানে রয়েছে, যেখানে নাগরিকরা ১৭৯টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

এ বছর হালনাগাদ তালিকায় আয়ারল্যান্ডের পাসপোর্ট শীর্ষে থাকলেও, ১৭৯টি দেশে ভ্রমণের সুযোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট ধারে-ধারে এগিয়ে রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us